Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব

Loading... রাজ্য
তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব
#news #politics #Susmita Deb #politics #Abhishek Banerjee #Mamata Banerjee #TMC #West Bengal #India #রাজনীতি #সংবাদ

ফের তৃণমূলে যোগদান নতুন মুখের। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব! তিনি প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা। আজ, সোমবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। তারপরেই তিনি হাতে তুলে নেন ঘাসফুল আঁকা ঝান্ডা। 


তৃণমূল সূত্রে খবর, এদিনই সুস্মিতা ইস্তফা দিয়েছেন কংগ্রেস থেকে। তিনি অসমের শিলচরের প্রাক্তন সাংসদ। তাঁর বাবা সন্তোষমোহন দেবও আজীবন কংগ্রেস করেছেন। দীর্ঘদিন সাংসদ ছিলেন। গান্ধি পরিবারের বিশেষ আস্থাভাজন ছিলেন তিনি। এদিন সুস্মিতা দলনেত্রী সনিয়া গান্ধির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তার পরেই জল্পনা ছড়ায় সুস্মিতা বিজেপিতে যোগ দিচ্ছেন!


বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় ছবিটা। পদ্ম নয়, ঘাসফুল আঁকা ঝান্ডা ধরতে চলেছেন সুস্মিতা। সেই মতো এদিনই তিনি চলে আসছেন কলকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করে যোগ দিলেন তৃণমূলে।

 {link}
নেতৃত্বহীন কংগ্রেস ছেড়ে একের পর এক তরুণ তুর্কি নেতা চলে যাচ্ছেন বিভিন্ন দলে। দিন কয়েক আগে কংগ্রেস ছেড়েছিলেন সচিন পাইলট। তার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের দল ছাড়লেন রাহুল ঘনিষ্ঠ সুস্মিতা। 


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরার পাশাপাশি অসমেও শক্তিশালী সংগঠন গড়তে চলেছেন তৃণমূল নেতৃত্ব। তাই আগেভাগে তৃণমূলে যোগ দিলে ভালো পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া, সুস্মিতা এখন সাংসদও নন। রাজ্যসভার সাংসদ পদ উপহার দেওয়া হতে পারে তাকে। সব মিলিয়ে সুস্মিতার তৃণমূল বেছে নেওয়ার সিদ্ধান্ত বলে দাবি ওয়াকিবহাল মহলের। সুযোগ বুঝে ঠিক জুতোতেই পা গলাচ্ছেন তিনি বলেও অনেকে মনে করছেন। এখন তাকে কি পদ কিংবা দলে তাকে কতোটা গুরুত্ব দেওয়া হয় সেটাই হবে দেখার বিষয়।

সর্বশেষ আপডেট: