Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'রাজ্যটাকে পুরো সিভিক বানিয়ে দিয়েছে, গোটা রাজ্য টাকে শেষ করেছেন মমতা ব্যানার্জি'- শুভেন্দু

Loading... রাজ্য
'রাজ্যটাকে পুরো সিভিক বানিয়ে দিয়েছে, গোটা রাজ্য টাকে শেষ করেছেন মমতা ব্যানার্জি'- শুভেন্দু
#news #politics #Suvendu Adhikari #Mamata Banerjee #TMC #BJP #Kontai #West Bengal #India #রাজনীতি #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনী সভায় এসে ফের প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। রাজ্যটাকে পুরো সিভিক বানিয়ে দিয়েছে, সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক পুলিশ , সিভিক স্বাস্থ্যকর্মী গোটা রাজ্য টাকে শেষ করেছেন মমতা ব্যানার্জি। বুধবার নদিয়া গয়েশপুরের বিজেপির নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি বলেন, ভাতা , ভিক্ষা ও ভর্তুকিতে  রাজ্য টাকে শেষ করেছেন। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে চায়না। প্রায় দশ লক্ষ পোস্ট ফাঁকা পড়ে রয়েছে। 

{link}
কার্যত সোজা সাপ্টা ভাষায় তিব্র বাক্যবান এর সহিত আক্রমণ। এমনকি এতোকিছু অভিযোগ তুলেও ক্ষান্ত হননি তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নাম করে বলেন, মমতা ব্যানার্জি মনে করেন আমার সঙ্গে একটা ফিক্সড ভোট রয়েছে। কিছু মানুষকে ভাতা দেব, ভাতা দিলে তাদের ভোট পাব, আর তাদের ভোট পেলেই আমি জিতে যাব। মুখ্যমন্ত্রী প্রকল্প দুয়ারে সরকার নিয়ে তিনি বলেন, আজকে দুয়ারে সরকার করছেন বেআইনি করে ভোটারদের প্রভাবিত করার জন্য। সেই সময় বারাসাতে বেকার যুবক যুবতীরা চাকরির দাবিতে আন্দোলন করছে, লক্ষীর ভান্ডার রাস্তায় ভেঙে ফেলে তারা বলছে ভাতা চাইনা চাকরি চাই।

{link}
বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে কাঁথির কেন্দ্রে লড়াই থেকে শুরু হয়েছিল এই বাগযুদ্ধ। যে বাগযুদ্ধ দুই প্রার্থীর বাগযুদ্ধের লড়াই থেকে বর্তমানে হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার বাগযুদ্ধের লড়াই। যে লড়াই এখন নিয়মিত হয়ে চলছে প্রতিদিন। রাজ্য রাজনীতির বর্তমানে অন্যতম পরিচিতি দুই মুখের লড়াই যে এখন নিয়মিতভাবে চলবে তাও স্পষ্ট। রাজ্য সরকারের বিরোধীতা ও ভুলগুলো তুলে ধরাই তো বিরোধী দলের কাজ। 

সর্বশেষ আপডেট: