Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাজ্যে 'ছাপ্পাশ্রী' প্রকল্প চালু করার প্রস্তাব শুভেন্দুর

Loading... রাজ্য
রাজ্যে 'ছাপ্পাশ্রী' প্রকল্প চালু করার প্রস্তাব শুভেন্দুর
#news #politics #TMC #BJP #election #Kolkata #KMC #Suvendu Adhikari #Firhad Hakim #Mamata Banerjee #West Bengal #India #রাজনীতি #সংবাদ

রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে একাধিক ‘শ্রী’যুক্ত প্রকল্প। এবং সেইগুলি অল্প কিছুদিনের মধ্যে বিপুল খ্যাতিও লাভ করতে সক্ষ্ম হয়েছে। এদের মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী বিশেষভাবে জনপ্রিয়। এবার এহেন ‘শ্রী’-যুক্ত প্রকল্প চালু করাকে কটাক্ষ করে রাজ্যে ‘ছাপ্পাশ্রী’ প্রকল্প চালুর প্রস্তাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। মঙ্গলবার নন্দীগ্রামে হনুমানজির পুজোয় অংশ নিয়েছিলেন শুভেন্দু। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে ওই অনুরোধ করেন। কলকাতা পুরসভা তে দলের ফলাফল আরও খারাপ হয়ে যাওয়া যে বেজায় চেটেছেন তিনি, সেই কথা আকারে ইঙ্গিতে অনেকটা স্পষ্ট।

{link}
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন হয়ে গিয়েছে। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। বিধানসভা নির্বাচনের ভোটে যেমন ব্যবধান থাকে, পুরসভার ভোটেও কয়েকটি ক্ষেত্রে সেই ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এর পরেই ছাপ্পা ভোটের অভিযোগে সরব হন বিজেপি নেতৃত্ব। এদিন কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নেন ফিরহাদ হাকিম। সেই ঘটনাকেই কটাক্ষ করেন শুভেন্দু বলেন, ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। 

{link}
প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান পুরসভার ভোটে জিতেছেন প্রায় ৬২ হাজার ভোটে। তৃণমূলের ফিরহাদ হাকিমও বিপুল ভোটে জয়ী হয়েছেন। এসবের কারণেই কটাক্ষের শিকার হন ফিরহাদ। বিজেপির অভিযোগ, সন্ত্রাস করে, ছাপ্পা ভোট দিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূলের একাধিক প্রার্থী। তাই পুরসভার ১৪৪ ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। রাজ্য নির্বাচন কমিশন অবশ্য বিজেপির সেই দাবি খারিজ করে দেয়। তার পরেও অবশ্য বিজেপি তাদের দাবি থেকে যে একচুলও নড়েনি, এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির মন্তব্যই তার প্রমাণ। কিন্তু এখন আর পুরোনো অতীত না ঘেঁটে যাতে আসন্ন সময়ে রাজ্যে যে সমস্ত আরও আসন্ন পুরসভা নির্বাচন গুলি রয়েছে সেই দিকেই ভালো ফল করার লক্ষ্যে পরিকল্পনা শুরু করাই বিজেপির জন্য ভালো হবে বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। 

সর্বশেষ আপডেট: