Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মমতার লড়াই কার বিরুদ্ধে, কেন্দ্রে শাসক শিবির নাকি বিরোধী? প্রশ্ন ভূপেশ বাঘেলের

Loading... রাজ্য
মমতার লড়াই কার বিরুদ্ধে, কেন্দ্রে শাসক শিবির নাকি বিরোধী? প্রশ্ন ভূপেশ বাঘেলের
#news #politics #TMC #Mamata Banerjee #Congress #INC #Bhupesh Baghel #Trinamool Congress #Sonia Gandhi #West Bengal #India #রাজনীতি #সংবাদ

বর্তমানে কেন্দ্রীয় রাজনীতিতে একাধিক প্রশ্নের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হল, ঠিক কি চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চিত্রটা কার্যত অস্পষ্ট। কারন কার্যত বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে উঠে লড়াই করার কথা বললেও, কেন্দ্রে বিজেপির যে মূল বিরুদ্ধ শক্তি সেই কংগ্রেসেরই শক্তিক্ষয় ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির। যে কারনে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী হতে চাইছেন। প্রশ্ন হল, যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে লড়াই করেই কি মমতা সেই অবস্থানে যেতে চাইছেন? নাকি বিরোধীদের সঙ্গে লড়াই করে? প্রশ্ন তুলেছেন এই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কংগ্রেসের ভূপেশ বাঘেল।


সম্প্রতি মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দেখা করেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে। দেখা করেন শিবসেনা কর্তাদের সঙ্গেও। সেখানেই তিনি বলেন, ইউপিএর অস্তিত্বই নেই। এদিন তৃণমূল নেত্রীর সেই মন্তব্যকে কটাক্ষ করে বাঘেল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি কি ক্ষমতা থাকা লোকদের সঙ্গে লড়াই করে তৃণমূলকে প্রধান বিরোধী করতে চান? নাকি বিরোধী দলগুলোর সঙ্গে লড়াই করে? 

{link}
বাঘেল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরে সেরকম কিছুই বললেন না মমতা। আর পরে তিনি কংগ্রেসকে আক্রমণ করলেন। কেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু মমতা প্রকাশ করলেন না? প্রশ্ন বাঘেলের। এনসিপি নেতা শারদ পাওয়ারের মতোই তিনিও স্পষ্ট করে দেন, কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয়। বাঘেলের মতে, কংগ্রেস বিরোধী জোটের অন্যতম স্তম্ভ।

{link}
ইউপিএর অস্তিত্ব নেই বলে জানিয়েছিলেন মমতা। এ দিন তাকে কটাক্ষ করে বাঘেল বলেন, ২০২৪ এর নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধী জোটের মুখ কে হবেন, তা নিয়ে বৈঠকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধি। এর পরেই তিনি বলেন, মমতা প্রধান বিরোধী হতে চাইছেন সেটা ভালো কথা। এর পাশাপাশি তিনি যদি এরপরেও অন্য কোনও পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগোতে চান তার জন্য তাঁকে স্বাগত। কিন্তু প্রশ্ন হল, যারা ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে লড়াই করেই কি মমতা সেই অবস্থানে যেতে চাইছেন? নাকি বিরোধীদের সঙ্গে লড়াই করে? এই প্রশ্নের উত্তর পাওয়া যে আবশ্যক তাও মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড়ো অংশের মানুষ। কারন উপরেই নির্ভর করছে যে ঠিক ভবিষ্যতে চব্বিশের লোকসভা নির্বাচনের লড়াইটা কিরকম হতে চলেছে। 

সর্বশেষ আপডেট: