Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রবিবাসরীয় সকালে রিক্সা টেনে খবরের শিরোনামে চাঁচোলের বিধায়ক

Loading... রাজ্য
রবিবাসরীয় সকালে রিক্সা টেনে খবরের শিরোনামে চাঁচোলের বিধায়ক
#news #politics #TMC #Trinamool Congress #Chanchol #Rickshaw #election #Niharranjan Ghosh #West Bengal #India #রাজনীতি #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ রবিবাসরীয় সকালেশুধুমাত্র মানুষের সাথে সাক্ষাতই নয়, রিক্সা টানলেন বিধায়ক। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রিক্সা টেনেছেন  চাঁচোলের বিধায়ক তৃণমূলের নীহাররঞ্জন ঘোষ। রবিবার সকালে বিধায়কের তরফে চাঁচল শহরের রিক্সাচালকদের ডেকে পাঠানো হয় বিধায়কের বাসভবন শিশির কলোনিতে। রিক্সাচালকদের সঙ্গে চা-চক্রে বসেন বিধায়ক। শোনেন তাঁদের দুর্দশার কথাও। চালকদের কাছ থেকেই বিধায়ক জানলেন, একসময় রোজগার বেশ ভালোই হত। বাজারে টোটো চলে আসায় আয় কমে যায়। আগে চাঁচল শহরে শতাধিক প্যাডেল চালিত রিক্সা ছিল। এখন চলে ১৬-১৭টা। দিনে এক থেকে দেড়শো টাকা আয় হয়। তাই দিন গুজরান করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। পুরো ঘটনা শোনার পর বিধায়ক তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তার পরেই তাঁদের হাতে তুলে দেন কম্বল। কিছু আর্থিক সাহায্যও দেন। দৃশ্যতই খুশি রিক্সাচালকরা।

{link}

এর পরেই বিধায়ক স্বয়ং একটি রিক্সায় চড়ে বসেন। করতে থাকেন প্যাডেল। বিধায়কের রিক্সা চালানোর দৃশ্য নজর কেড়েছে শহরবাসীর।রিক্সাচালকদের সঙ্গে সমব্যথী হতেই তিনি রিক্সা চালিয়েছেন, বলছেন বিধায়ক।ওয়াকিবহাল মহলের মতে, সামনেই পুরভোট। তার আগে এদিন জনসংযোগে নেমে পড়লেন বিধায়ক। শহরবাসীর মন কেড়ে নিতেই এহেন বিশেষ পদক্ষেপ বলে ধারনা রাজনৈতিক মহলের।

সর্বশেষ আপডেট: