আলোর উৎসবেই অন্ধকার বাংলার রাজনৈতিক মহলে। শেষ নিশ্বাস ত্যাগ করলেন বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ তথা বর্তমান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । আজ কালী পূজার দিনে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
{link}
সূত্রের খবর অনুযাই বৃহস্পতিবার সন্ধে থেকেই বাংলার এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হৃদপিণ্ডে ২ দিন আগেই স্টেন্ট বসানো হয়েছিল। আজ সন্ধেবেলা সেই স্টেন্টেই সমস্যা দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় ‘স্টেন্ট থ্রম্বোসিসে’ আক্রান্ত হন তিনি। জরুরি পরিস্থিতিতে চিকিৎসকদের ডাকা হয়। মন্ত্রীকে স্থানান্তরিত করা হয় আইসিউ-তে। কিন্তু হল না শেষরক্ষা, রাজনৈতিক বহু যুদ্ধ জয় করলেও জীবন যুদ্ধে আজ হেরে গেলেন তিনি।
রাজনৈতিক লড়াইয়ের সঙ্গি এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই ঘরের পুজো ছেড়ে এসএসকেএম এ আসেন মুখ্যমন্ত্রী। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”বউদি অনেক চেষ্টা করেছেন। সহকর্মীরা অনেক চেষ্টা করেছেন। দীপাবলিতে এত বড় অন্ধকার নেমে আসবে ভাবিনি। আমি সুব্রতদাকে এই অবস্থায় দেখতে পারব না"।
দীপাবলির রাতেই অন্ধকার নেমে এলো বাংলার রাজনীতিতে। চিরবিদায় জানালেন সুব্রত মুখার্জি। সকল রাজনৈতিক দলের রাজনীবিদদের থেকেই ভেসে আসছে শোকবার্তা। আজ সত্যিই বঙ্গ রাজনীতি শোকস্তব্ধ, অন্ধকার....
