Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ খোদ দলীয় নেতৃত্বের

Loading... রাজ্য
হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ খোদ দলীয় নেতৃত্বের
#news #politics #West Bengal #Humayun Kabir #Murshidabad #TMC #Mamata Banerjee #Abhishek Banerjee #রাজনীতি #সংবাদ

একুশের নির্বাচনের পূর্বে রাজ্যের বিরোধী শিবিরগুলি থেকে কাটমানি নিয়ে বিপুল কটাক্ষ হতে হয়েছিল তৃণমূলকে। কাটমানির কারনে অনেকটাই ইমেজ ডাউন হয়েছিল রাজ্যের ঘাসফুল শিবিরের। একুশের ভোটের পর সেই দাগ মেটাতেই তৎপর হয়ে উঠেছিল তৃনমূল নেতৃত্ব। কিন্তু ফের কাটমানি নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ দায়ের করেছেন দলেরই কর্মীরা। এই অভিযোগ তাঁরা এসডিওর কাছেও করেছেন। তার পরেও কাজ না হওয়ায় এবার তাঁরা হুমায়ুনের বিরুদ্ধে নালিশ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রমানে যথেষ্ট জোর আছে বলেই তৃণমূলের অভ্যন্তরীন সূত্রের খবর। যদিও কাটমানি সহ তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন। 

{link}
এক সময় কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ ছিল মুর্শিদাবাদ। একুশের ভোটে ধুয়ে-মুছে সাফ হয়ে যায় কংগ্রেস। রাজ্যের পাশাপাশি জেলায়ও জয়জয়কার তৃণমূলের। এহেন পরিস্থিতিতে এবার ভরতপুর কেন্দ্র থেকে জয়ী হন হুমায়ুন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুগামীদের নিয়ে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছেন তিনি। পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ায়ও বাধা দিচ্ছেন। ঠিকাদারদের কাছ থেকে ২৫ থেকে ৩০ শতাংশ টাকা না পেলে কাজ শুরু করতে দিচ্ছেন না বলেও অভিযোগ। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ভরতপুর ২ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা। হুমায়ুনের বিরুদ্ধে তাঁরা নালিশ জানিয়েছেন এসডিওর কাছে। তার পরেই তাঁরা দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুধু তাই নয়, হুমায়ুন আর এক বিধায়ক তৃণমূলের রবিউল আলম চৌধুরীকেও মারধরের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তাঁকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও শাসানো হয়েছে। দলের এক অনুষ্ঠানে প্রকাশ্যে রবিউলকে তিনি হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। রবিউল ভরতপুরবাসীকে তাঁর বিরুদ্ধে খেপিয়ে তুলছেন বলেও অভিযোগ হুমায়ুনের। রবিউল এলাকায় ঢুকলে তাঁকে মেরে তাড়ানোর হুমকিও হুমায়ুন প্রকাশ্য সভায় দেন বলে অভিযোগ। এসবই দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন তৃণমূলেরই কর্মীরা।

{link}
যার ফলে বিধায়ক হওয়ার পর থেকেই একাধিক অভিযোগ উঠে আসছে হুমায়ূন কবীরের বিরুদ্ধে। এখন নালিশ গিয়ে পৌঁছেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছেও। যদি অভিযোগ সত্যি হয় তবে তার উপর যে খুব সুখকর প্রতিক্রিয়া আসবে না দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেই কথাটি স্পষ্ট। 

সর্বশেষ আপডেট: