Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ঘুরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ, বিজেপিতেই থাকতে চান রাজীব

Loading... রাজ্য
ঘুরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ, বিজেপিতেই থাকতে চান রাজীব
#news #politics #TMC #BJp #Rajib Banerjee #Mukul Roy #Mamata Banerjee #politics #সংবাদ #রাজনীতি

ঘুরে দাঁড়াতে চান তিনি। তাই আপাতত বিজেপিতেই থাকতে চান। বিজেপি নেতৃত্বকে নাকি চিঠি লিখে এই আবেদনই করেছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। রাজীব বিজেপিতেই রয়েছেন জেনে মঙ্গলবারের বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানাতে চলেছেন বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পুরোনো ঘরে না ফিরে বিজেপিতেই সক্রিয় হতে চলেছেন রাজীব, মত পর্যবেক্ষকদের।

{link}
কয়েকদিন আগেই দল ছেড়েছেন মুকুল, তাই এবার রাজীবকে ধরে রাখতে মরিয়া রাজ্য বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে যাঁরা ঘাসফুল ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন পদ্ম আঁকা পতাকা, তাঁদের মধ্যে ছিলেন ডোমজুড়ের রাজীব বন্দ্যোপাধ্যায়ও। বঙ্গের মাটিতে নয়, চ্যাটার্ড বিমানে দিল্লি গিয়ে তিনি হাতে তুলে নিয়েছিলেন গরুয়া পতাকা। ভোটের প্রচারে নেমে তৃণমূলকে তুলোধনা করেন রাজীব। কিন্তু মানুষ তাকে বেছে নেননি নির্বাচনে। নির্বাচনে গোহারা হারেন রাজীব। তার পর তৃণমূলের স্তুতি করে ফেসবুকে পোস্টও করেন। এর পরেই রাজীবের তৃণমূলে ফেরার জল্পনার পালে লাগে হাওয়া। এর পর রাজীব তৃণমূল নেতা কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে গিয়ে দেখা করেন। দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। এই দুই কারণে রাজীবের তৃণমূল ওয়াপসির গুঞ্জন জোরদার হয়। শুরু হয় বিপুল জল্পনা।

{link}
তবে রাজীবকে দলে ফেরানো নিয়ে ব্যাপক অশান্তি হয় দলে। ডোমজুড়ের বিভিন্ন এলাকায় জোরদার বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। রাজীবকে দলে ফেরানো নিয়ে কড়া বিবৃতি দেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।পর্যবেক্ষকদের মতে, কার্যত এর পরেই রাজীবের তৃণমূলে ফেরার দরজা বন্ধ হয়ে যায়। তৃণমূলে পানশির পানি মিলবে না ভেবেই বিজেপিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন রাজীব। সেই মতো বিজেপি নেতৃত্বকে দুটি চিঠি দেন তিনি। একটিতে ঘরছাড়াদের লিস্ট। অন্যটা মুখবন্ধ খামে। সূত্রের খবর, সেখানে রাজীব ঘুরে দাঁড়াতে চান বলেই আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে তার ঘরে ফেরায় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন তার প্রাক্তন দলের কর্মীরাই। তাই ঘাসফুল না আপাতত পদ্ম পাতাতেই পা রাখার নিরাপদ বলে মনে করছেন রাজীব বন্দোপাধ্যায়। 

সর্বশেষ আপডেট: