Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভবনা, কমলা সতর্কতা জারি হাওড়া সহ দক্ষিণবঙ্গে

Loading... রাজ্য
ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভবনা, কমলা সতর্কতা জারি হাওড়া সহ দক্ষিণবঙ্গে
#news #rainfall #cyclone #storm #South Bengal #North 24 pargana #Howrah #Hoogly #Bankura #Puruliya #West Bengal #India #Indian Meteorological Department

গত কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা।এর মধ্যেই আজ ও আগামিকাল দক্ষিনবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকায় সতর্কতা জারি করল কলকাতা আবহাওয়া দফতর। অতি ভারি বৃষ্টি(৭-২০ সেমি)সাথে কমলা সতর্কতা জারি করা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, নদিয়া জেলাতে তথা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পুর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টির সম্ভবনা আবহাওয়া সূত্রের।আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার দু এক স্থানে ভারি বৃষ্টির(৭-১১ সেমি) সম্ববনা। মৎসজীবীদের সমুদ্রে জেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতর পক্ষ থেকে।

{link}
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের গতি থাকার কারণে এবং প্রবল আর্দ্রতা কারণে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২-৩ ঘণ্টায় ভারী বৃষ্টির অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ আপডেট: