নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বড় পড়ুয়াদের পর এবার খুদে পড়ুয়াদের স্কুলে যাওয়ার পালা।রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই শুরু হল পাড়ায় পাঠশালা কর্মসূচি। করোনা পরিস্থিতিতেই গত বৃহস্পতিবার থেকে পুনরায় খুলেছে স্কুল কলেজ।দীর্ঘ তেইশ মাস পর অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ও কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও স্কুল কলেজ মুখো হচ্ছে।তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে খুদেদের জন্য খোলা মাঠেই ক্লাসরুম চালু করা হয়েছে।
{link}
রাজ্য সরকারের ঘোষণা অনুষ্ঠানে গোটা রাজ্যের মতন সোমবার থেকেই তাই হাওড়াতেও শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি । এদিন মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের উদ্যোগে স্থানীয় ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ও হাওড়া পুরো নিগমের প্রশাসনিক প্রধান ডক্টর সুজয় চক্রবর্তী।এদিন অনুষ্ঠানে অরূপ রায় বলেন, দু'বছর ছোট ছোট শিশুরা ঘরে আবদ্ধ ছিল, রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে তাদের শিশুমনের বিকাশ হবে, তাদের ধীরে ধীরে স্কুলমুখী হবার যে অভ্যাস তা পুনরায় সৃষ্টি হবে।
{link}
একইসঙ্গে ছাত্রী ও তাদের অভিভাবকরা জানান, এই কর্মসূচির ফলে পুনরায় সরকারি শিক্ষা ব্যবস্থা শুরু হওয়ায় খুশি তারা । তবে অনেক অভিভাবক দের বক্তব্য মাঠ এর পরিবর্তে স্কুলে এই কর্মসূচি হলে আরও ভালো হতো।
