আজ কোয়ার্টার ফাইনালে লড়াই দুই রবার্তোর। অর্থাৎ রবার্তো মানচিনি এবং রবার্তো মার্তিনেজ-এর মস্তিকের লড়াই। একজন বেলজিয়ামের কোচ ও অন্যজন ইতালির। এই দুই কোচের দ্বৈরথ দেখার অপেক্ষায় এখন অপেক্ষারত সারা ফুটবলবিশ্ব। ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখী বেলজিয়াম ও ইতালি। এক কথায় অবশ্যই ইউরোর শেষ আটের লড়াইয়ের অন্যতম আকর্ষনীয় ম্যাচ এটি।
{link}
রবার্তো মানচিনির ইতালি এক কথায় তাদের ফুটবলে নবজাগরন ঘটিয়েছে। পুরোনো নিয়ম ঝেড়ে ফেলে নিজেদের দলকে নতুন ভাবে সাজিয়ে তুলেছেন রবার্তো মানচিনি। ইতালির ফ্রি ফ্লোয়িং ফুটবলের সুন্দরতা মুগ্ধ করেছে সারা ফুটবল বিশ্ব কে। কিন্তু সেই দুরন্ত ফুটবল কেও যে আটকানো যেতে পারে সেটা কোয়ার্টার ফাইনালে দেখিয়ে দিয়েছে অস্ট্রিয়া। ভিএআর না থাকলে সেই ক্ষেত্রে হয়ত বিদায় ঘন্টাও বেজে যেতে পারত ইতালির। কিন্তু এক্সট্রা টাইমে দুই সাবস্টিটিউটের করা দুরন্ত গোলে খেলায় জয়লাভ করে ইতালি। আজ মানচিনি তার দলের জন্য কি রণনীতি তৈরি করেন তাই দেখার বিষয়।
{link}
অন্যদিকে রবার্তো মার্তিনেজ-এর বেলজিয়াম ডিফেন্ডিং চ্যাম্পিয়ান্স পর্তুগাল কে হারিয়ে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের একমাত্র গোল করেছিলেন থর্গ্যান হ্যাজার্ড। তবে আজ বেলজিয়ামকে অবশ্যই চিন্তায় রাখবে কেভিন দে ব্রুইন এবং এডেন হ্যাজার্ডের চোট। এই দুই খেলোয়াড় বেলজিয়ামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন। বেলজিয়ামের দলও এবারের ইউরো তে দুরন্ত ছন্দ রয়েছে। শেষ পর্যন্ত কার মুখে ফুঁটবে জয়ের হাঁসি? সেটাই দেখার।
