Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ছাত্রনেতা আনিস খানের খুনের বিচারের দাবিতে হাওড়া ময়দানে অবস্থান বিক্ষোভ বামপন্থীদের

Loading... রাজ্য
ছাত্রনেতা আনিস খানের খুনের বিচারের দাবিতে হাওড়া ময়দানে অবস্থান বিক্ষোভ বামপন্থীদের
#news #student leader #Anis Khan murder case #CPIM protest #Howrah Maidan #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ছাত্রনেতা আনিশ খানের খুনের বিচারের দাবিতে হাওড়া ময়দানে লাগাতার অবস্থান বিক্ষোভ হাওড়া জেলা বামপন্থী গণসংগঠনের পক্ষ থেকে। হাওড়া ময়দানে সকাল থেকে শনিবার লাগাতার এই অবস্থান বিক্ষোভ চলে। আজকের প্রতিবাদী মঞ্চে হাজির হন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সেখানে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, আনিশ খান কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । আজ আনিশকে মারা হয়েছে কাল অন্য কারোর ক্ষেত্রে তা ঘটতে পারে। সত্য ঘটনাকে চাপা দেওয়ার প্রচেষ্টায় কোন খামতি নেই বলে তিনি অভিযোগ করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানান।

{link}

ছাত্র যুবদের আন্দোলনকে সংহতি জানিয়ে পাশের দাঁড়িয়েছে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, কৃষক সভা সহ বিভিন্ন বাম গণসংগঠন। অবস্থান মঞ্চে এদিন হাজির হন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ। তিনি বলেন, যারা রক্ষক তারাই ভক্ষক। রাজ্য এভাবেই চলছে। নৈরাজ্য চলছে রাজ্যে। আনিশ খানের পরিবার আজ বিচার পাচ্ছেন না। এই অন্যায়ের প্রতিবাদ চাই। আনিসের খুনিদের শাস্তি দিতে হবে। তার জন্য ছাত্র যুবদের যে লড়াই, সেই লড়াইয়ের পাশে আছে মহিলা সমিতি। আনিস খুনের দোষীদের শাস্তি হতেই হবে বলে তিনি দাবি জানান।

{link}
ডি ওয়াই এফ আই হাওড়া জেলা সভাপতি সুভাষ দে বলেন, এটা একটা পরিকল্পিত খুন। সিট এর রিপোর্ট অবিলম্বে বাতিল করতে হবে। আদালতের তত্বাবধানে সিবিআই এর তদন্তের দাবিতে তাঁদের এই অবস্থান চলবে। যদিও আনিস খানের খুনের তদন্তে পেশ হওয়া শেষ চার্জশিটে পুলিশদের দোষী সাব্যস্ত করা হয়নি। শেষ পর্যন্ত এই বিক্ষোভে অবস্থার কিছু পরিবর্তন হয় কি না, তাই দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট: