Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 24/03/2026 E-Paper

Nitin Nabin: নজরে নির্বাচনী কৌশল! দুদিনের সফরে বঙ্গে বিজেপি সভাপতি

Loading... রাজ্য
Nitin Nabin: নজরে নির্বাচনী কৌশল! দুদিনের সফরে বঙ্গে বিজেপি সভাপতি
#BJP #BJP West Bengal #Nitin Nabin Bengal Visit #West Bengal #Bengali News #Politics #নির্বাচন #বিধানসভা নির্বাচন #নিতিন নবীন বঙ্গ সফর #রাজনীতি খবর

বিধানসভা নির্বাচন জয়ের লক্ষ্যে একবারে উঠে পড়ে লেগে গিয়েছে বিজেপি। তাদের পাখির চোখ এবার বাংলা। দেশজুড়ে একাধিক রাজ্যে পদ্মফুল ফুঁটলেও বঙ্গভূমি এখনও অধরা। বিজেপি জানাচ্ছে, গঙ্গা যে রাজ্যগুলো দিয়ে প্রবাহিত সেইসব পবিত্র রাজ্য বিজেপির চাই। তা মাথায় রেখেই শুরু হয়েছে বিজেপির নির্বাচনী লড়াই। একুশে পরাজিত হলেও, ছাব্বিশে কোনওভাবেই হাল ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। সেই কারণেই, জয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচী। আজ দুই দিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখা এবং গ্রাসরুট স্তরের কর্মীদের উজ্জীবিত করাই তাঁর এই সফরের উদ্দেশ্য বলে জানা গিয়েছে। আর এই সফরকে কেন্দ্র করে দলের মধ্যে বিরাট সাংগঠনিক তৎপরতা দেখা গিয়েছে। বিজেপি সভাপতি হওয়ার পর বাংলায় এই প্রথম নয়। আগেও বঙ্গভূমিতে এসেছেন নিতিন নবীন। কিন্তু, নির্বাচন ঘোষণার পর এই প্রথম তাঁর রাজ্য সফর। আর তাঁর এহেন সফরেই পরিষ্কার যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোটমুখী বাংলাকে কতটা গুরুত্ব দিচ্ছেন।

{link}
রাজ্যে সরকার গঠনের লক্ষ্য নিয়েছে বিজেপি। সেই মতো অলআউট প্রচারের কৌশল নিয়েছে তাঁরা। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৪টি সভা ও রোডশোর মাধ্যমে প্রচারে নামবেন। সূত্রের দাবি, মোদীর প্রচারের শেষ পর্বে কলকাতায় একটি বড়সড় রোডশো করার সম্ভাবনা রয়েছে। আর প্রধানমন্ত্রীর এই সফর নিয়েও আলোচনা করবেন নিতিন। এই সফরে নিতিন নবীন রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পাশাপাশি ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। প্রচার পরিচালনার কাজে যুক্ত কোর টিমের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি গ্রাসরুট কর্মীদের মধ্যে আরও উদ্দীপনা তৈরি করতেও চান তিনি। এছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোরও লক্ষ্য নিয়েছেন তিনি। লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ পদ্মনেতৃত্ব। 

{link}
আজ ২৪ মার্চ সকাল ৯:৪৫ মিনিটে নিতিন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে দলের সিনিয়র নেতারা তাঁকে স্বাগত জানিয়েছেন। সকাল ১১টায় রাজারহাটের একটি হোটেলে হাওড়া ও হুগলি সাংগঠনিক জোনের বৈঠকে সভাপতিত্ব করেছেন বিজেপির এই শীর্ষ নেতৃত্ব। দুপুরে দলের আইটি ও কল সেন্টার টিমের কাজ পর্যালোচনা করার দায়িত্ব রয়েছে। ডিজিটাল প্রচার আরও শক্তিশালী করাই হবে মূল লক্ষ্য। বিকেল ৪টে ৩০ নাগাদ রাজ্যের সোশ্যাল মিডিয়া, মিডিয়া ও ন্যারেটিভ টিমের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশল বৈঠক করেছেন তিনি। সবমিলিয়ে ঠাসা কর্মসূচী। 
{ads}

সর্বশেষ আপডেট: