Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

North Bengal: উদ্ধার জাল নথি, শিবপুরের সুদ ব্যবসায়ীর সঙ্গে জঙ্গি যোগ? তদন্তে পুলিশ

Loading... রাজ্য
North Bengal: উদ্ধার জাল নথি, শিবপুরের সুদ ব্যবসায়ীর সঙ্গে জঙ্গি যোগ? তদন্তে পুলিশ
#North Bengal News #Afghanistan #Afghanistan Boy arrested #Howrah Shibpur #আফগানিস্তান #শিবপুর #আবদুল্লাহ খান #খবর #জঙ্গি যোগ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নেপাল যাওয়ার পথে পানিট্যাঙ্কি অভিবাসন দফতর থেকে গ্রেফতার করা হল এক আফগানিস্তানের যুবককে। ধৃত যুবকের নাম আবদুল্লাহ খান। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার ভারতীয় বন্ধু শঙ্কর বনিককেও। ধৃত আফগান যুবকের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভারতে থাকার সুবাদে টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করেছিল সে। অভিযুক্তের বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের পক্ষ থেকে লুকআউট সার্কুলার নোটিশও জারি করা হয়েছিল। জানা গিয়েছে, হাওড়ার শিবপুর এলাকায় থাকত আব্দুলা খান। তার সঙ্গে থাকত ভারতীয় বন্ধু শঙ্কর বনিক। শঙ্কর বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা।

পুলিশের দাবি, নেপাল যাওয়ার উদ্দেশ্যে পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে পৌঁছনোর পরই আব্দুলাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তার কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়। ঘটনায় শঙ্কর বনিককেও গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। তার সঙ্গে পাকিস্তান বা অন্যান্য দেশের কোন যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ধৃত আবদুল্লাহ নেপাল হয়ে থাইল্যান্ডে পালানোর ছক কষে ছিল। 

সর্বশেষ আপডেট: