Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 19/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Madan Mitra: "মমতার দুপাশে সব কুখ্যাত চোরেরা ছিল" বিস্ফোরক মদন!

Loading... রাজ্য
Madan Mitra: "মমতার দুপাশে সব কুখ্যাত চোরেরা ছিল" বিস্ফোরক মদন!
#Madan Mitra #Mamata Banerjee #Ritabrata #TMC #Politics #ঋতব্রত শিবির #মদন মিত্র #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  তৃণমূলের পরাজয় নিয়ে বিশ্লেষকেরা প্রায় সকলেই তৃণমূলের দুর্নীতির কথা বলেছেন। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভোটবাক্সেও তার প্রভাব পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার সেই সরকারের আমলে বিধায়ক ও মন্ত্রী থাকা মদন মিত্রও (Madan Mitra) দুর্নীতি নিয়ে সরব। তৃণমূল আমলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ তুললেন তিনি। অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসেবে দীর্ঘসময় রাজনীতি করা মদন মিত্র সম্প্রতি শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন। ঋত শিবিরের ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। 

  মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মমতার নাম করে তিনি বললেন, ‘দলনেত্রী দলের দুর্নীতি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করেনি।’ তৃণমূল আমলের কথা বলতে গিয়ে মদন মিত্র বলেন, “বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত ছিল, তাদের ডানদিকে-বাঁদিকে ছাড়া দেখিনি। নাম বলতে চাই না। জেনেশুনে করতেন, ইচ্ছে করে করতেন নাকি ভুল বুঝে করতেন, কি না জানি না।” বিধায়কের দাবি, কামারহাটিতেও প্রচুর বেআইনি নির্মাণ আছে, ভূমিকম্প না হলেও সে সব ভেঙে পড়তে পারে। মদনের বক্তব্য প্রসঙ্গে কালীঘাট শিবিরের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো শিবির বদল করছেন, দল বদল করছেন। মদন মিত্র কাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কাদের সঙ্গে ছবি তুলছেন একটু দেখে নেবেন।”

সর্বশেষ আপডেট: