Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Saokat Molla: গভীর সংকটে শওকত মোল্লা!

Loading... রাজ্য
Saokat Molla: গভীর সংকটে শওকত মোল্লা!
#Saokat Molla #Ex MLA #TMC #Arrest #Corruption #শওকত মোল্লা #সংকট #চার্জ শীট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে এবার এমনভাবে জড়িয়ে ফেলা হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে যে যেখানে থেকে তার বের হওয়ায় মুশকিল। আরও চাপে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বিস্ফোরণের মামলায় UAPA ধারা যোগ করল NIA। UAPA ধারা যোগ করার জন্য শুক্রবার আদালতে আবেদন করা হয়েছিল NIA-র তরফে। আদালত আবেদন মঞ্জুর করেছে। NIA-র বক্তব্য, নির্বাচনের আগে অশান্তি ছড়াতে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় এমন কিছু তথ্য তদন্তে উঠে এসেছে যে কারণে UAPA ধারা যোগ করা জরুরি ছিল। এনআইএ তরফের বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি পুট আপ পিটিশন দেন। তিনি জানান, ইউএপিএ ১৬ ও ১৮ ধারা প্রয়োগের জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ভাঙড় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এনআইএ এর তদন্ত করে। গ্রেপ্তার হন শওকত মোল্লা-সহ চারজন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। পরে সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিবার দাবি করেছিল, আত্মসমর্পণ করতে আসার সময়েই এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করে।

 ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিটও পেশ করে এনআইএ। চার্জশিটে ধৃত শওকত মোল্লাকেই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে তদন্তকারী সংস্থা। এনআইএর দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল, গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনার তদন্তে নামতেই এনআইএ-র স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএ-র অভিযোগ, এই মামলার গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে।

সর্বশেষ আপডেট: