Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Government Scheme: বাড়িতে শৌচাগার না থাকলে আজই আবেদন করুন,১২ হাজার নগদ দেবে সরকার!

Loading... রাজ্য
Government Scheme: বাড়িতে শৌচাগার  না থাকলে আজই আবেদন করুন,১২ হাজার নগদ দেবে সরকার!
#West Bengal #Malda #Toilet #Government Scheme #শৌচাগার #মালদা #শৌচাগার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মালদা জেলাকে ১০০% শৌচাগারযুক্ত করতে বিশেষ উদ্যোগ! 'নব দিশা' কর্মসূচির অধীনে ২৫ হাজারেরও বেশি পরিবার পাবে নিজস্ব শৌচাগার। জালিয়াতি রুখতে অনুদানের বদলে ঋণে শৌচাগার তৈরির অভিনব মডেল প্রশাসনের।

জেলার প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত শৌচাগারের আওতায় আনতে বড়সড় উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। প্রশাসনের সমীক্ষায় দেখা গিয়েছে, এখনও জেলার প্রায় ২৫ হাজার পরিবারের নিজস্ব শৌচাগার নেই। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা ও অতি দরিদ্র পরিবারগুলিকে সুবিধা দিতে শুরু হয়েছে ‘নব দিশা’ কর্মসূচি।এই প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে সংশ্লিষ্ট পরিবারগুলির বাড়িতে শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে ‘আমার শৌচাগার, আমার গর্ব, স্বাস্থ্যকর গ্রাম, সমৃদ্ধ সমাজ’ বার্তাকে সামনে রেখে কর্মসূচির জেলা স্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ১২ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছ ভারত মিশনের আওতায় ব্যক্তিগত গৃহস্থালি শৌচাগার নির্মাণের কাজকে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে। কর্মসূচির বিশেষত্ব হল, শৌচাগার তৈরির জন্য উপভোক্তাদের প্রথমে সরাসরি সরকারি অনুদান দেওয়া হবে না।

সর্বশেষ আপডেট: