Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

OBC Reservation: সংখ্যালঘু তোষণের অভিযোগ! OBC সংরক্ষণ নীতিতে আমূল পরিবর্তন শুভেন্দু সরকারের

Loading... রাজ্য
OBC Reservation: সংখ্যালঘু তোষণের অভিযোগ! OBC সংরক্ষণ নীতিতে আমূল পরিবর্তন শুভেন্দু সরকারের
#OBC #Suvendu Adhikari #Bengali news #West Bengal #BJP Update #সংবাদ #ওবিসি #খবর #রাজ্য সরকার #বিজেপি সরকার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মমতা সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষনের একটা বড়ো অভিযোগ ছিল। সেই পথে হাঁটলোই না শুভেন্দু। রাজ্যে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের। ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বাতিল হল মমতার আমলের ওবিসি সংরক্ষণ নীতি। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের ঘোষণা করা হল। সরকার জানিয়েছে, সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম দ্রুত কার্যকর হতে পারে। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। বহু মুসলিম গোষ্ঠীর নাম ওবিসি সংরক্ষণ তালিকায় ঢোকানো হয়। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

  হাইকোর্ট ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। সেইসময় বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য ওবিসি তালিকা সম্প্রসারণ করেছে। ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই ওবিসি সংরক্ষণ নিয়ে এবার ২০১০ সালের আগের সিদ্ধান্তে ফিরল রাজ্যের বিজেপি সরকার। কলকাতা হাইকোর্টের আগের রায় এবং চলতি আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতেই পদক্ষেপ বলে দাবি সরকারের। সূত্রের খবর, মন্ত্রিসভার বক্তব্য, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সাংবিধানিক বৈধতা নেই। প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায় যাতে সংরক্ষণের সুবিধা পান, সেই লক্ষ্যেই নতুন নীতি বলে প্রশাসনিক সূত্রের খবর। শুধুমাত্র SC ও ST-র বাইরে থাকা নির্দিষ্ট অনগ্রসর হিন্দু গোষ্ঠীগুলিই এবার ৭ শতাংশ ওবিসি কোটার সুবিধা পাবেন। ওবিসি এ এবং ওবিসি বি আর রইল না।

সর্বশেষ আপডেট: