Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Gardenreach: মহালয়ার শুভ্লগ্নে ভারত সরকার ভাসিয়ে দিলো তাদের নৌ-শক্তি ‘শ্রেয়স’কে! 

Loading... রাজ্য
Gardenreach: মহালয়ার শুভ্লগ্নে ভারত সরকার ভাসিয়ে দিলো তাদের নৌ-শক্তি ‘শ্রেয়স’কে! 
#Gardenreach #Kolkata #Indian Government #Warship #যুদ্ধজাহাজ #শ্রেয়শ #ভারত সরকার #অত্যাধুনিক যুদ্ধ জাহাজ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যখন আমরা সকলে ব্যস্ত আসন্ন পূজা ও মহালয়া নিয়ে ঠিক তখন গার্ডেনরিচ থেকে জলে ভাসানো হলো 'শ্রেয়স'। হ্যাঁ,শ্রেয়স একদম নতুন প্রযুক্তিতে গড়ে যুদ্ধ জাহাজ। 
শনিবার জলে ভাসল ‘শ্রেয়স’। ‘গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ বা GRSE-র তৈরি ‘নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল’-এর তৈরি ‘শ্রেয়স’- ভাসল জলে। দুর্গাপুজোর আবহেই কলকাতার জলে নামানো হল এই যুদ্ধ জাহাজ। ভারতীয় নৌসেনার জন্য তৈরি অত্যাধুনিক ‘অফশোর প্যাট্রোল ভেসেলের’ মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। এর আগে গত ২০ মে প্রথম জাহাজ ‘সঙ্ঘমিত্রা’ এবং ১১ অগস্ট দ্বিতীয় জাহাজ ‘শ্রুতি’-র লঞ্চ হয়েছিল। অর্থাৎ পাঁচ মাসেরও কম সময়ে তিনটি যুদ্ধজাহাজের লঞ্চ করল GRSE। শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌসেনার ভাইস চিফ অ্যাডমিরাল অজয় কোচর। তাঁর স্ত্রী রেম্যান কোচরের হাত দিয়ে প্রথাগত রীতিনীতি মেনে জলাবতরণ করা হয় ‘শ্রেয়স’-এর।

  প্রায় ১১৩ মিটার লম্বা এবং ১৪.৬ মিটার চওড়া এই যুদ্ধ জাহাজের ডিসপ্লেসমেন্ট প্রায় ৩ হাজার টন। সর্বোচ্চ ২৩ নট গতিতে চলতে সক্ষম এই জাহাজ। ১৪ নট গতিতে একটানা ৮৫০০ নটিক্যাল মাইল পাড়ি দিতে পারবে এটি। উপকূল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ সম্পত্তির নিরাপত্তা, নজরদারি, জলদস্যু দমন, অনুপ্রবেশ রুখতে অভিযান এবং বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা হবে এই যুদ্ধজাহাজ। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা, উদ্ধারকাজ এবং মানবিক সহায়তার মতো কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি।

সর্বশেষ আপডেট: