Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 26/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal: বাংলাদেশে ১৩৩টি চোরাই মোবাইল পাচারের পরিকল্পনায় ধৃত ১!

Loading... রাজ্য
West Bengal: বাংলাদেশে ১৩৩টি চোরাই মোবাইল পাচারের পরিকল্পনায় ধৃত ১!
#West Bengal #Farakka #Mobile #Thief #Police #চোরাই মোবাইল #ফারাক্কা #পুলিশ #হেফাজত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে পাচারের আগেই ১৩৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার এক যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার নেতাজি সেতু সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে আটক করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৩৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। ধৃতের নাম মাসাদুল রহমান (২৬)। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হিজলতালা এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে মোবাইল ফোন নিয়ে ফরাক্কা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার সকালে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।

সর্বশেষ আপডেট: