শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাজারে চিনির অগ্নিমূল্য নিয়ে এবার নড়েচড়ে বসল প্রশাসন। মঙ্গলবার সকালে হাওড়ার কদমতলা বাজারে বিশেষ অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে সামিল হন ফুড সাপ্লাই দফতরের আধিকারিকরাও।
অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে চিনির কালোবাজারি বা বেআইনি মজুতদারি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা। পাশাপাশি ব্যবসায়ীদের কাছে মজুত থাকা চিনির পরিমাণ, মজুতের নথিপত্র এবং বিক্রয় সংক্রান্ত বিষয়ও পরীক্ষা করে দেখেন আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিনির বাজারদর নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী এক সপ্তাহ হাওড়ার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান ও নজরদারি চলবে। প্রথম দিনের অভিযানে কদমতলা বাজারে এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য গরমিল ধরা পড়েনি বলেই পুলিশের দাবি। তবে আগামী দিনগুলিতেও বাজারে চিনির দামের ওঠানামা এবং মজুতদারির উপর কড়া নজর রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত এদিন চিনির পাশাপাশি আটা, ময়দা, সুজি, আলু, পিয়াজ সহ অন্যান্য জিনিসের কালোবাজারি হচ্ছে কিনা দেখতেও অভিযান চালানো হয়।
Howrah: কদমতলা বাজারে পুলিশের অভিযান! দ্রব্যমূল্য বৃদ্ধিতে কড়া নজরদারী
Loading...
রাজ্য
#Kadamtala
#Howrah
#Market
#কদমতলা বাজার
#হাওড়া
#দ্রব্যমূল্য বৃদ্ধি
#নজরদারী
#পুলিশি অভিযান Price Hike
#Investigation
সর্বশেষ আপডেট:
