Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Arjun Nagar : অর্জুন নগরে আয়োজিত হয় জনগর্জন সভা

Loading... রাজ্য
 Arjun Nagar : অর্জুন নগরে আয়োজিত হয় জনগর্জন সভা
#News #TMC #West Bengal #CM #Mamata Banerjee #Arjun Nagar #Purba Medinipur #Politics #Bhupati Nagar #Protest #Politician #Election #Election 2024 #Lok Sabha Election #BJP #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অর্জুননগর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্জন সভা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুন নগরে। নাড়ুয়াবিলা বোম বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে এনআইএ গ্রেফতার করে অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নাড়ুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

{link}

দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ঘরছাড়া করতে এই ধরনের নক্কারজনক কাজ করছে বিজেপি। এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই জনগর্জন সভা অনুষ্ঠিত হয়, অর্জুননগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে।

{link}


 এদিনের সভা থেকে কুনাল ঘোষ তোপ দাগেন - রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে। তাদের অভিযোগ বিজেপি ইডি এন আই এ ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।এদিন উপস্থিত কুনাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য বলাই মাইতি ও মনাব্রত জানার স্ত্রীকে মঞ্চে ডেকে আশ্বস্ত করেন সমস্ত কিছু উনারা দেখভাল করবেন।যেকোনো আইনজীবী লাগুক যেখানে যেতে হোক তারা যাবেন। কারণ এরাই হলো তৃণমূলের আসল সম্পদ। পাশাপাশি এই দিনের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন কুনাল ঘোষ।

সর্বশেষ আপডেট: