Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ratna Debnath: প্রথম থেকেই আমরা চাইনি সঞ্জয়ের ফাঁসি হোক! মন্তব্য অভয়ার মায়ের

Loading... রাজ্য
Ratna Debnath: প্রথম থেকেই আমরা চাইনি সঞ্জয়ের ফাঁসি হোক! মন্তব্য অভয়ার মায়ের
#RG Kar Case #Abhaya #BJP Panihati #TMC vs BJP #নির্বাচন #রাজনীতি #রত্না চ্যাটার্জি #অভয়া কাণ্ড

  এখন রত্না দেবনাথের পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। তিনি আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা ও এই মুহূর্তে পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। হাই কোর্টের পর্যবেক্ষণের চব্বিশ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক অভয়ার মা। “সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি, কারণ ও-ই এই ষড়যন্ত্রের একমাত্র চাক্ষুষ সাক্ষী হতে পারে”-শুক্রবার সরাসরি এই দাবি করলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, “তড়িঘড়ি সাজা দিয়ে মুখ বন্ধ করে দিতে চেয়েছিল অনেকেই, যাতে বড় চক্র সামনে না আসে।” একই সঙ্গে রাজ্যের ‘থ্রেট কালচার’ ও প্রভাবশালীদের ভূমিকাতেও তোপ দাগেন তিনি। এই বক্তব্যের ঠিক আগের দিনই, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট সিবিআইকে প্রয়োজন হলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফের জেরা করার অনুমতি দেয়। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সাজাপ্রাপ্ত অনেক কিছু জানে বলেই মনে হয়, তাই তদন্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হোক। 

  পাশাপাশি পরিবারের জমা দেওয়া ডিএনএ প্রোফাইল ও অডিও রেকর্ড খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১২ মে। হাই কোর্টের এই পর্যবেক্ষণের আবহেই রত্না দেবনাথের বক্তব্যকে ঘিরে তদন্তের দিক নিয়ে নতুন করে জোরালো হয়েছে একাধিক প্রশ্ন। আবেগে ভেঙে পড়ে এদিন রত্নাদেবী আরও বলেন, “আজ হয়তো মেয়ের এমডি শেষ হতো, সংসার গড়ত। এখন শুধু স্মৃতি। ও আর কোনওদিন আমাকে ডাকবে না।” সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, “আমি শুধু নিজের মেয়ের জন্য নয়, আগামী প্রজন্মের ন্যায়বিচারের জন্য লড়ছি।” পাশাপাশি রাজ্যের ‘থ্রেট কালচার’ ও প্রভাবশালীদের ভূমিকা নিয়েও তোপ দাগেন তিনি।

সর্বশেষ আপডেট: