শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রিলায়েন্স কর্তাদের সঙ্গে মিটিং করেন নবান্নে। তারপরে তিনি বলেন, আর ঢপবাজি নয়, এখন বাংলায় শিল্পের জোয়ার আসবে। বুধবার সন্ধেয় মুকেশ আম্বানির রিলায়েন্স সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন শুভেন্দু। সেই বৈঠকের একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা, শিল্প ও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ইতিবাচক আলোচনা হয়েছে এদিন নবান্নে। রাজ্যে কমপক্ষে পাঁচ-ছ’টি ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে রিলায়েন্স গ্রুপ, গত বুধবার বুধবার মিলনমেলা প্রাঙ্গণে শিল্পের জন্য জমি বিতরণ অনুষ্ঠান মঞ্চ থেকে সেকথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কোন কোন সেক্টর, তা পরে নবান্ন থেকে ঘোষণা করবেন বলে জানান তিনি। এদিন সন্ধেয় রিলায়েন্সের একঝাঁক কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক যে সেই কথাতেই সিলমোহর দিল, তা বলাই বাহুল্য। এদিন অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন নেওটিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
২৩ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যে নতুন শিল্পনীতি আসছে। এই আবহে পুজোর আগেই পশ্চিমবঙ্গে আম্বানিদের বিনিয়োগের জোয়ার আসতে চলেছে, তেমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে। এদিন ঘাটালে দাঁড়িয়ে রিলায়েন্সের বিনিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “এ রাজ্যে বিনিয়োগ করতে উদ্যোগী আম্বানি গ্রুপ। পাঁচটি সেক্টরে বিনিয়োগ করবে রিলায়েন্স। আগের সব ঢপবাজি এখন থেকে বন্ধ। এবার শুধু কাজ হবে।” বলে রাখা ভালো, গত সপ্তাহে বাণিজ্যনগরী মুম্বইয়ে আম্বানিদের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানেই মুকেশ আম্বানির সঙ্গে রাজ্যে বিনিয়োগ নিয়ে কথা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

