Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

RG Kar Protest: 'ভোটে দাঁড়াতে চাই!' বিজেপিতে যোগ দিচ্ছেন অভয়ার মা

Loading... রাজ্য
RG Kar Protest: 'ভোটে দাঁড়াতে চাই!' বিজেপিতে যোগ দিচ্ছেন অভয়ার মা
#Abhaya #BJP Candidate List #West Bengal News #RG Kar #Kolkata News #বিজেপি #বিজেপি প্রার্থী তালিকা #অভয়ার মা #সংবাদ

এখনও শহরবাসীর অধিকাংশের টাটকা স্মৃতি। অভয়ার ন্যয়বিচারের দাবিতে পথে নেমেছিল গোটা বাংলা। 'অভয়া', কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল বঙ্গভূমি। যদিও, এখনও বঙ্গবাসীর অধিকাংশের মত, সম্পূর্ণ ন্যয়বিচার পায়নি বাংলার মেয়ে। প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অভয়ার বাবা-মা। আড়ালে থেকে মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্ত চেয়ে এসেছেন তাঁরা দুজনেই। প্রবল আন্দোলনে ফেটে পড়েছিলেন তারা। কিন্তু এখনও তাদের মেয়ে প্রকৃত বিচার পায় নি বলেই মনে করেন অভয়ার অভিভাবকরা। তারা মনে করেন আসল অপরাধীকে আড়াল করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে বড় ঘোষণা। আরজি করের নির্যাতিতার মা ভোটে দাঁড়াচ্ছেন। 

{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে এসে অভয়ার মা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'ভোটে দাঁড়াতে চাই। তাই BJP-তে যোগ দিচ্ছি।' নির্বাচনের অন্যতম বড় ইস্যু এই আরজি কর। বাংলা তথা গোটা দেশ, এমনকী বিশ্বের নানা প্রান্তকে নাড়িয়ে দেওয়া এই ধর্ষণ ও খুনের পর পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। তরুণীর মা-বাবার পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার চেয়েছেন সকলেই। রাজপথ দখল, দিনের পর দিন বিচার চেয়ে অনশন। তবে রাজনীতিও কম হয়নি। বিধানসভা ভোটের আগে জল্পনা জোরাল হয়েছিল, আরজি করের নির্যাতিতার মা ভোটে দাঁড়াবেন। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল।

{link}
  কোনো রাজনৈতিক দল থেকেও বড় কথা রজনীতির ময়দানে নিজেই নামতে চাইছেন  অভিয়ার মা। এদিন সংবাদমাধ্যমের সামনে আরজি করের নির্যাতিতার মা বলেন, 'গতকাল আমি নিজেই ফোন করে প্রস্তাব দিয়েছি। BJP-র হয়ে ভোটে দাঁড়াতে চাই বলেছি। কারণ আমার মনে হয়েছে, নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা এখানে নেই। আর পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলতেই আমি BJP-তে যোগ দিচ্ছি।‘ 

{link}
কেন BJP, বামদের হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নয় কেন? নির্যাতিতার মা বলেন, 'বামপন্থীরা ভোট কেটে তৃণমূলকে জেতার সুযোগ করে দিয়েছে। সেটা বরানগর হোক বা পানিহাটি। CPIM-এর সদস্য তন্ময় ভট্টাচার্য নিজেই এ কথা বলেছেন। সজল ঘোষ হেরেছেন একমাত্র ওদের ভোট কাটার জন্যই। রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমার মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়েছিল ওরা। আমার মেয়েকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছিল।' এখন দেখার তার সঙ্গে বিজেপির কোন বোঝাপড়া হয়। সম্ভবত পানিহাটি থেকেই তিনি দাঁড়াতে চলেছেন বিজেপির হয়ে।

সর্বশেষ আপডেট: