Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

RG Kar Rape Case: নির্মল ঘোষ সহ ৩ জনের বিরুদ্ধে নতুন করে লিখিত FIR! ন্যায় মিলবে অভয়াকাণ্ডে?

Loading... রাজ্য
RG Kar Rape Case: নির্মল ঘোষ সহ ৩ জনের বিরুদ্ধে নতুন করে লিখিত FIR! ন্যায় মিলবে অভয়াকাণ্ডে?
#RG Kar Hospital #RG Kar Rape #RG Kar Rape News #Bengali News #Kolkata News #Rape #সংবাদ #ধর্ষণ #আরজিকর ধর্ষণকাণ্ড #আরজি কর ধর্ষণ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এতদিন তিলোত্তমা কান্ড শীতঘুমে চলে গিয়েছিল। সিবিআইয়ের তদন্তে বিশেষ কোনো আগ্রগতি দেখা যায়নি। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করলেও তাদের আগ্রগতি নেই। এবার গত রবিবার পানিহাটিতে তিলোত্তমার স্মরণ সভায় এর মধ্যে থেকেই একটা নতুন পথ দেখায় মুখ্যমন্ত্রী শুভেন্দু। গত ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যু বার্ষিকীর দিন বলেছিলেন, ‘তিলোত্তমাকে আমরা ভুলিনি’। আর মুখ্যমন্ত্রীর যেমন কথা তেমন কাজ। আর এই ঘটনায় এবার নতুন FIR-দায়ের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন FIR দায়ের। লিখিত অভিযোগ দায়ের করলেন তিলোত্তমার বাবা। আর এই ঘটনায় নাম উঠে এল আরও দুই নতুনের। গত রবিবার তিলোত্তমার স্মরণে সভার আয়োজন হয়। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বলেছিলেন, “মৃতদেহ দাহ করার খরচ বাড়ির লোক দেয়নি। বাড়ির লোককে সই করতে হয়। সেই সইও ছিল না। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায় এই কাণ্ড করেছেন।” এরপর সিপি ব্যারাকপুরের দিকে তাকিয়ে শুভেন্দু নির্দেশ দেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি…অভায়কে ভুলিনি।"

 এরপর একদিন যেতে না যেতেই অ্যাকশনে পুলিশ। শুরু হল নতুন করে তদন্ত। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় তিলোত্তমার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, ভয় দেখানো ও জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। এবার মামলা যে নতুন পথে এগোবে তাতে সন্দেহ নেই। অভিযোগ নির্মল ঘোষ সহ ওই তিনজন অতি সক্রিয়টার সঙ্গে  তিলোত্তমার দেহ দাহ করে ফেলেছে।

সর্বশেষ আপডেট: