Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sayantika Banerjee: CPIM -এর লাল পতাকা কেবল বিরিয়ানির হাঁড়িতে কাজে লাগে! মন্তব্য সায়ন্তিকার

Loading... রাজ্য
Sayantika Banerjee: CPIM -এর লাল পতাকা কেবল বিরিয়ানির হাঁড়িতে কাজে লাগে! মন্তব্য সায়ন্তিকার
#Sayantika #TMC #TMC Candidate #Bengali News #Sayantika Banerjee News #CPIM Flag #TMC #CPIM #সংবাদ #রাজনীতি #সায়ন্তিকা বিতর্ক #সিপিআইএম খবর

একচুয়ালি ভাবানীপুর ও নন্দীগ্রামের পরে এবার 'ব্যাটেল ফিল্ড' হিসাবে পরিচিত বরানগর কেন্দ্র। এই কেন্দ্রের দুই প্রার্থীর বাকযুদ্ধে চলেছে চূড়ান্ত উত্তেজনা। এবার সায়ন্তিকার এক বক্তব্য প্রায় সব সীমাই ছাড়িয়েছে। কিছুদিন ধরেই তাঁর গামলা মন্তব্য চর্চায়। এরই মাঝে বাংলায় বামেদের অস্তিত্বই নেই বোঝাতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। বললেন, “সিপিএমের লাল পতাকা এখন কেবল বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।” যা নিয়ে তুঙ্গে বিতর্ক। পালটা তাঁকে অপরিণত বলে খোঁচা দিয়েছে বামেরা। বিষয়টা ঠিক কী? সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে গিয়েছিলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতি বিস্তারিত আলোচনা হয়। ওঠে বামেদের প্রসঙ্গও। তাঁর বিপরীতের বামপ্রার্থী  ভোট ধরে সায়ন্তিকার কতটা লাভ হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেরুদণ্ড থাকলে তারা নিজেদের ভোটটা দেবে। মেরুদণ্ড না থাকলে, ওই ব-এর নিচে ডট দিয়ে র হবে।”

  এরপরই সায়ন্তিকা (Sayantika Banerjee) বলেন, “ওদের মেরুদণ্ড নেই, তাই শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে। এত লোক বেরয় মিছিলে, ভোটটা তাহলে কোথায় যায় জানি না! বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে আগামিদিনে আরও কোথাও থাকবে না। ওদের ওই লাল ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই থাকবে। আগে যে লাল ফ্ল্যাগটা লাগাত, সেটা তো এখন শুধু বিরিয়ানির হাড়িতেই থাকে। আরও চারটে বিরিয়ানির দোকান বাড়বে সেটা লাগানোর জায়গাও থাকবে না।” এই মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, “এই মন্তব্য শ্রমজীবীদের অপমান।” কেউ লিখেছেন, “অপরিণত মানসিকতার পরিচয়।” তবে এটাও নাগরিক মহল মনে করছে যে 'লাল পতাকা' মহাত্ম বোঝার ক্ষমতা সায়ন্তিকার নেই বলেই তিনি লাল পতাকাকে এভাবে অপমান করতে পারেন।

সর্বশেষ আপডেট: