Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee:শ্যামবাজার মোড়ে মমতাকে শুনতে হলো -'চোর চোর' শ্লোগান!

Loading... রাজ্য
Mamata Banerjee:শ্যামবাজার মোড়ে মমতাকে শুনতে হলো -'চোর চোর' শ্লোগান!
#Mamata Banerjee #Ex Chief Minister #Shyambajar #শ্যামবাজার #চোর শ্লোগান #ক্ষুব্ধ জনতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এটাই হয়তো ভাগ্যের পরিহাস, মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উদ্বেলিত থাকতো সারা বাংলা সেই মমতাকে বার বার শুনতে হচ্ছে 'চোর চোর' শ্লোগান। যদিও এটা ততটা জনরোষ, যতটা রাজনৈতিক উদ্দেশ্যে করা। হালিশহরে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee)। নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে প্রথম কর্মসূচি ছিল তাঁর। আর এবার খাস কলকাতায় একই স্লোগান শুনতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মমতা নেতাজির মূর্তিতে মালা দেওয়ার পরই, হঠাৎ ভিড়ের মধ্যে থেকে স্লোগান ওঠে, ‘চোর… চোর’।মঙ্গলবার ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এই সংগ্রামীদের আমরা কোনোদিন ভুলব না।” নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, আমরা দেখানোর জন্য কোনও অনুষ্ঠান করি না। আমরা হৃদয় দিয়ে ভাবি।”

  নেতাজির মূর্তিতে মমতা মালা দেওয়ার পরই আচমকা স্লোগান শুরু হয়। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, বিজেপির কর্মীরাই ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে চলে যান। তারপরও চলতে থাকে বিক্ষোভ। দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় বসে পড়ে হাততালি দিয়ে স্লোগান দিচ্ছেন। আর এক ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি অকপটে বলেন, “যতক্ষণ উনি মালা দিচ্ছিলেন, আমরা কিছুই করিনি। পরে বলেছি। চোরকে তো চোর বলতেই হবে।” কালীঘাট-শিবিরের দাবি, এভাবে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: