Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য এবার রাজ্যে শক্তিশালী বিরুধীদল চাইছেন! কিন্তু কেন?

Loading... রাজ্য
Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য এবার রাজ্যে শক্তিশালী বিরুধীদল চাইছেন! কিন্তু কেন?
#Shamik Bhattajee #Speaker #Strong Opponent #BJP #শমিক #শমিক ভট্টাচার্য #বিরোধী দলনেতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  শমীক ভট্টাচার্যর হলোটা কি? গত কয়েকমাস বিজেপি রাজ্যে শাসনে আসার করে রাজ্য সভাপতির কথা মনে হয়েছিল বিজেপি ছাড়া রাজ্যে আর কোনো দল দরকার নেই। এবার তার মুখে গণতন্ত্রের কথা। তিনি বিরোধীদল চাইছেন। বিরোধী দলের পক্ষে জোরালো সওয়াল বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)। শক্তিশালী দায়িত্বশীল বিরোধী চান তিনি। তাঁর কথায়,বিরোধিতা তো দরকার। সরকারের সমালোচনা দরকার। তাই রাজ্যে একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন, যারা গঠনমূলক বিরোধিতা করবে। শমীক ভট্টাচার্য জানান, গত ৭০-৭৫ বছর ধরে তাঁরা বিরোধিতা করেছেন। কিন্তু তাঁরা তো কোনওভাবেই হারিয়ে যাননি। তাঁর কথায়, এগুলোই মানুষ মনে রাখেন, সবটাই নজরে রাখে মানুষ।

 এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “৭০-৭৫ বছর ধরে বিরোধিতা করেছি। বিরোধী দল তো ছিলাম। আমাদের দল তো উঠে যায়নি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমরা দু’টো আসনও পেয়েছিলাম। …এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে।” শমীক ভট্টাচার্যের এই মন্তব্যকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “এটা তো গণতন্ত্রের মূল কথা। কিন্তু, ওঁরা কি সেটা মানেন? ওঁরা তো বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন। একটা মিছিল করতে গেলে সেখানে কর্মীদের মারা হচ্ছে। একটা হোর্ডিং লাগালে ছিঁড়ে দেওয়া হচ্ছে। পার্টি অফিসগুলো সব দখল করে নিয়েছে। এগুলো করার পর শক্তিশালী বিরোধী গণতন্ত্র, এই কথা গুলো বলার কোনও মানে হয় কি? যেটা বলছেন, তা যদি বাস্তবায়িত করেন তাহলে তার একটা মানে হয়। কিন্তু ওঁরা কাজে কিছুই করে দেখাচ্ছেন না।”

সর্বশেষ আপডেট: