Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

C. V. Ananda Bose : অসুস্থ রাজ্যপাল

Loading... রাজ্য
C. V. Ananda Bose : অসুস্থ  রাজ্যপাল
#News #Breaking News #C. V. Ananda Bose #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রাজ্যপাল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি তিনি। শালবনি যাওয়ার আগে তাঁকে দেখতে হাসপাতালে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিলেন মুর্শিদাবাদে (Murshidabad)। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)।

{link}

শনিবার জেলা সফর থেকে ফিরেছিলেন তিনি। মাঝে কেটেছে একদিন। সোমবারই তাঁর অসুস্থতার খবর সামনে এল। সূত্রের খবর, তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গেছে। চিকিৎসকদের আশঙ্কা, রাজ্যপালে বাইপাস সার্জারি করতে হতে পারে। আপাতত প্রাথমিক চিকিৎসা চলছে রাজ্যপালের। তবে মনে করা হচ্ছে, পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

{link}

সিমেন্ট কারখানার পর এবার শালবনিতে ১৬ হাজার কোটিরও বেশি টাকা খরচ করে ৮০০ মেগা ওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে জিন্দল গোষ্ঠী। গতকাল সকালে শালবনির উদ্দেশে রওনা হওয়ার আগেই হাসপাতালে রাজ্যপালকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''রাজ্যপালের শরীর খারাপ। দেখে গেলাম। চিকিৎসা চলছে।''

সর্বশেষ আপডেট: