Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SIR Update: কাকদ্বীপে ৪ বুথে ৩২৫ জনের নাম বাদ! ব্যাপক উত্তেজনা

Loading... রাজ্য
SIR Update: কাকদ্বীপে ৪ বুথে ৩২৫ জনের নাম বাদ! ব্যাপক উত্তেজনা
#Sir news #SIR #West Bengal SIR #SIR Breaking #West Bengal News #Election #সংবাদ #এসআইআর #এসআইআর খবর #নির্বাচন #নির্বাচন কমিশন

এই মুহূর্তে প্রবল উত্তেজনা চলেছে কাকদ্বীপ অঞ্চলে। SIR এর নামে যা হচ্ছে সবাই তা মেনে নিতে পারছে না। কাকদ্বীপে চারটি বুথে নাম বাদ ৩২৫ জনের, যার জেরে বিক্ষোভে উত্তাল হল কাকদ্বীপের রামগোপালপুর এলাকা। অপেক্ষা ছিল সাপ্লিমেন্টারি তালিকার। তাতেও নাম উঠল না বহুজনের। এই গ্রাম পঞ্চায়েতের বিশাই মোড়ে গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ দেখান। রাস্তার মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও, বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫টি বুথ রয়েছে।

 

  প্রতি বুথে অন্তত তিন থেকে চার জনের নাম বাদ গিয়েছে। তবে ২১৯, ২১৫, ২২৩ ও ২২০ নম্বর বুথে সবচেয়ে বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। স্থানীয়দের দাবি, ২১৯ নম্বর বুথে ১৯১ জন ভোটারের নাম বিচারাধীন ছিল। তার মধ্যে ১৮১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২১৫ নম্বর বুথে ৮৪ জনের মধ্যে ৮০ জন ও ২২৩ নম্বর বুথে ৫৩ জনের মধ্যে ৫০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এছাড়াও ২২০ নম্বর বুথে ১৭ জন বিচারাধীনের মধ্যে ১৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ চারটি বুথে ৩৪৫ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ৩২৫ জনের।


এই বিষয়ে কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরা বলেন, ‘রামগোপালপুর পঞ্চায়েতের বাসিন্দারা বংশপরম্পরায় সেখানে বাস করছেন। এঁরা সবাই ভারতীয় নাগরিক। তাঁদের নাম কেটে ভোটে বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন এই খেলা খেলছে।

সর্বশেষ আপডেট: