Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পায়ে পড়েছে ছোবল! সাপকে ব্যাগে ভরেই হাসপাতালে হাজির রোগী

Loading... রাজ্য
পায়ে পড়েছে ছোবল! সাপকে ব্যাগে ভরেই হাসপাতালে হাজির রোগী
#news #Nadia #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: সাপে কেটেছে! জ্যান্ত সেই সাপটাকে নিয়েই হাসপাতালে হাজির রোগী। যদিও তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে যুবকের নাম সমীর বিশ্বাস বয়স ৩০ বছর। যদিও অবস্থা আশঙ্কাজনক তা মুখের চওড়া হাসি দেখে বোঝার উপায় নেই। ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুরের নিধীরপোতায়। প্রতিবেশীরা জানিয়েছেন গতকাল রাতে মাঠের  কাজ করে বাড়ি ফেরার পথে সমীরের পায়ে কামড় মারে সাপটি। ঘটনাস্থল থেকেই সেই সাপটিকে ধরে তাকে ব্যাগে ভরে সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসেন সমীর বাবু। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে এলে শুরু হয় চিকিৎসা। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা বিষধর সাপটিকে দেখে চিহ্নিত করে তার ইনজেকশন প্রয়োগ করেন।  এরপরও যুবকের  অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে বদলি করেন।

সর্বশেষ আপডেট: