Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tarapith Hotel Fire: তারাপীঠের বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৭! আহত একাধিক

Loading... রাজ্য
Tarapith Hotel Fire: তারাপীঠের বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৭! আহত একাধিক
#Tarapith Hotel Fire #Tarapith Fire #Tarapith Hotel Fire News #Tarapith Latest News #Tarapith Fire Accident #তারাপীঠ #তারাপীঠ হোটেলে আগুন #বাংলা খবর #তারাপীঠ অগ্নিকান্ড

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তীর্থভূমি তারাপীঠে মা তারার মন্দির থেকে কিছু দূরে অবস্থিত থানা সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আনুমানিক সাতজন। আহত হয়েছে বেশ কয়েকজন বলে জানা যাচ্ছে। প্রত্যেকে তারাপীঠের এই বেসরকারি হোটেলে পুজো দিয়ে রাত্রি বাস করার জন্য ছিলেন বলে জানা যাচ্ছে। তারাপীঠের বেসরকারি হোটেলের মালিকের ছেলে কল্যাণ পাল জানান “এই দিন ভোর ৪:৩০ নাগাদ এসির এনসিপি টে শর্ট সার্কিট এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে হোটেলে থাকা নাইট গার্ড আর একটি ছেলেকে ডাকে।”
“জাম্পার নামাতে গেলে ততক্ষণে ইলেকট্রিকের তারে আগুন লেগে যায়, পাশাপাশি হোটেলের লাইন বন্ধ করে দেওয়া হয়, তার আগে ফায়ারের কলিংবেল বাজিয়ে দেওয়া হয়, সেটার ফলে হোটেলের রুমে থাকা যাত্রীরা সতর্ক হয়ে বাইরে বেরোতে শুরু করে, তবে বিপদ বারে যখন ধোঁয়া আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে, আর ধোঁয়ার ফলে অনেকের শ্বাসকষ্ট হতে শুরু করে।”

এই ঘটনা ঘটার পর এই হোটেলের আশেপাশে থাকা বিভিন্ন হোটেল থেকে মানুষজন এসে আগুন নেভাতে সাহায্য করে, খবর দেওয়া হয় দমকলের বাহিনীকে, তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে সাহায্য করে। আগুনে ঝলসে যাওয়া যাত্রীদের দেহ পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে।
ওই বেসরকারি হোটেলে থাকার যাত্রী জানান “আমরা অনেক রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে ছিলাম, হঠাৎ ভোর ৪:৩০ নাগাদ শুনতে পায় চিল্লাচিল্লি চলছে, চোখ খুলতেই দেখি চারিধারে শুধু ধোঁয়া, হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা কোনও রকমে হোটেল থেকে বেরিয়ে বাইরে এসে পৌঁছায়, হোটেল কর্তৃপক্ষ বলছে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে, তবে হোটেলের নিচেই রান্না ঘর রয়েছে সেখান থেকেও আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে, তবে আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না” বর্তমানে দমকল এবং পুলিশের বিশাল বাহিনী এসে উপস্থিত হয়েছে এই বেসরকারি হোটেলের বাইরে, ঘিরে ফেলা হয়েছে গোটা হোটেল চত্বর।
 

সর্বশেষ আপডেট: