Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal: পুজোয় যানজট এড়াতে বন্ধ টোটো,ট্রাফিক নিয়মে বদল!

Loading... রাজ্য
West Bengal: পুজোয় যানজট এড়াতে বন্ধ টোটো,ট্রাফিক নিয়মে বদল!
#West Bengal #Toto #Traffic #Traffic rules #টোটো #যানজট #নির্দেশ #প্রশাসন #ট্রাফিক নিয়ম

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  পুজোয় শিলিগুড়িতে ঘুরতে বেরোনোর আগে জেনে নিন ট্র্যাফিক পুলিশের নতুন নিয়ম! শহরের প্রধান রাস্তায় সম্পূর্ণ বন্ধ থাকছে টোটো চলাচল, নিষিদ্ধ থাকছে অলিগলিতে বড় গাড়ি প্রবেশ ও বেআইনি পার্কিং।দুর্গাপুজোর ভিড় ও যানজট নিয়ন্ত্রণে এবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুজোর দিনগুলিতে শহরের রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি চারচাকা ও বড় গাড়িগুলিকে শুধুমাত্র শহরের মূল রাস্তাগুলিতে চলাচলের অনুমতি দেওয়া হবে। অলি-গলির ভিতরে বড় গাড়ি ঢোকার ক্ষেত্রে থাকবে নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে যানজটমুক্ত রাখতে সেখানে কোনও পার্কিংয়ের অনুমতিও দেওয়া হবে না।
পুজোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বাইরে থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে। কোথাও বিশৃঙ্খলা, মদের আসর কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। যে সমস্ত এলাকায় পুজোর সময়ে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের নজরদারি এবং বিভিন্ন এলাকায় রাতভর পুলিশ পেট্রোলিং চলবে।এদিকে পুজো কমিটিগুলির প্রস্তুতিও জোরকদমে চলছে। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অনলাইনে ৮৪০টি পুজোর আবেদন জমা পড়েছে। শিলিগুড়ির ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশ ও নেপাল সীমান্তের নিকটবর্তী হওয়ার কারণে নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিএসএফ ও এসএসবির সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসর্জনের ক্ষেত্রেও রাজ্য সরকারের নির্দেশ মেনে ক্রেন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় শিলিগুড়ি পুরনিগমের সঙ্গে বিকল্প ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে।

সর্বশেষ আপডেট: