শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আর দেরি নয়, অনেক চাপা-ঢাকার পরে এবার প্রকাশ্যে এসে গেলো বিদ্রোহী সাংসদদের নাম। কাগজের ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে, কোন কোন তৃণমূল সাংসদ সই করেছেন বিক্ষুব্ধ হিসেবে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সেই চিঠি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ঘরে জমা পড়েছে বলে সূত্রের খবর। গত সোমবার থেকে দফায় দফায় দিল্লিতে বৈঠক বসছে। তৃণমূলের একাধিক সাংসদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও কোনও সাংসদ সরাসরি বিষয়টি স্বীকার করলেও, অনেকেই মুখ বন্ধ রেখেছিলেন। কাউকে মুখ ঢেকে চলাফেরা করতেও দেখা যায়। আবার কেউ মুখে বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, অথচ তাঁর সইও দেখা যাচ্ছে চিঠিতে। রয়েছে মোট ১৯ জনের চিঠি।
কে কে সই করেছেন চিঠিতে?
১. কাকলি ঘোষ দস্তিদার
২.শতাব্দী রায়
৩. বাপি হালদার
৪. ড. শর্মিলা সরকার
৫. প্রসূন বন্দ্যোপাধ্যায়
৬. জগদীশ বর্মা বসুনিয়া
৭. অসিত কুমার মাল
৮. অরূপ চক্রবর্তী
৯. রচনা বন্দ্যোপাধ্যায়
১০. সায়নী ঘোষ
১১. খলিলুর রহমান
১২. আবু তাহের খান
১৩. ইউসুফ পাঠান
১৪. মিতালি বাগ
১৫. . মালা রায়
১৬. কালীপদ সোরেন
১৭ . দীপক অধিকারী (দেব)
১৮. জুন মালিয়া
১৯. পার্থ ভৌমিক
সোমবার তবে প্রশ্ন উঠেছে চিঠির দিনক্ষণ নিয়ে। গত সোমবার, ৮ জুন এই চিঠি জমা পড়ার কথা জানান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে চিঠিতে দেখা যাচ্ছে, ১৮ জুন তারিখের উল্লেখ রয়েছে। উল্লেখ্য, ১৮ জুন পর্যন্ত লোকসভার দলনেতা ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। ১৯ জুন তাঁকে সরিয়ে দলনেতা করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে। এ ক্ষেত্রে মমতা-পন্থী সাংসদদের তরফে সাংসদদের এই সই নিয়ে অভিযোগ দায়ের করা হতে পারে বলে সূত্রের খবর।
.jpeg)
