Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tutu Bose Death: টুটু বসুর প্রয়াণে কলকাতা ময়দানে যুগাবসান

Loading... রাজ্য
Tutu Bose Death: টুটু বসুর প্রয়াণে কলকাতা ময়দানে যুগাবসান
#Tutu Bose #Tutu Bose Death News #MBSG #Mohun Bagan #মোহনবাগান খবর #টুটু বসু #টুটু বসু প্রয়াণ

নিজস্ব সংবাদদাতা: খেলার জগৎর মর্মান্তিক খবর। মহনবাগানের প্রাণপুরুষ বলে পরিচিত স্বপ্নকুমার বসু(টুটু ) মঙ্গলবার রাতে আমাদের ছেড়ে চলে গেলেন। অভিভাবকহীন হয়ে পড়লো মোহনবাগান। ঘটলো একটা যুগের অবসান। দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের (Mohunbagan Supergiant) প্রাণপুরুষ স্বপনসাধন (টুটু) বসু (Tutu Bose)। সোমবারই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুর ফলে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবলে। মঙ্গলবারই তাঁকে দেখতে হাসপাতালে যান বর্তমান ফুটবল প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ও বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মোহনবাগান ক্লাবের এই প্রাণকর্তা।

  হুইলচেয়ার ছাড়া চলাফেরা করাও সম্ভব ছিল না তাঁর জন্য। সোমবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভেন্টিলেশনেই রাখা হয়েছিল তাঁকে। বেশ কয়েক বছর ধরেই ফুটবলের সঙ্গে নিজের দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন টুটু বসু। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন রাজ্যের হাজার হাজার ক্রীড়াপ্রেমী। রসগোল্লা মানে যেমন কলকাতা, তেমনই মোহনবাগানের অর্থ টুটু বসু – এমনই বুঝতেন মোহন সমর্থকেরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরেই যেন তাঁর সাজানো বাগানে নেমে আসে এক অপার নিস্তব্ধতা। ১২ মে ২০২৬, রাত ১১ টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের এই প্রবাদপ্রতিম কর্তা।

সর্বশেষ আপডেট: