Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Vande Mataram: বাংলার সব মাদ্রাসায় 'বন্দেমাতরম' চালু করা অসংবিধানিক! মন্তব্য বিকাশের

Loading... রাজ্য
Vande Mataram: বাংলার সব মাদ্রাসায় 'বন্দেমাতরম' চালু করা অসংবিধানিক! মন্তব্য বিকাশের
#Bikashranjan Bhattacharyya #Bengali News #West Bengal News #Madrasa #Education #সংবাদ #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রশ্ন আগেই উঠেছিল বন্দেমাতরম সঙ্গিতে যে দেশ মাতার বন্দনা করা হয়েছে, সেই দেশমাতা কি সার্বিক অর্থেই সারা ভারতের দেশমাতা না হিন্দুদের দেশমাতা? বিতর্ক যাই হোক তা নিয়েই এবার আদালতে যাবার হুমকি দিলেন বিশিষ্ট বামপন্থী আইনজীবী বিকাশ ভট্টাচার্য। সব মাদ্রাসায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' বলে দাবি করলেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি এই নির্দেশের বিরুদ্ধে উপযুক্ত সময়ে তিনি হাই কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দিলেন।সংবাদ সংস্থা এএমআই-কে বিকাশ বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা ও অন্যান্য স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার চেষ্টা অসাংবিধানিক।' 

   এখানেই শেষ না করে তিনি জানান, এই সংক্রান্ত ইতিমধ্যেই একটি পিটিশন হাই কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তিনি ইতিমধ্যেই কেন্দ্রের 'বন্দে মাতরম' ৬ স্তবক গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে মামলা দায়ের করেছেন। আর এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অসাংবিধানিক বলে মনে করেন বিকাশরঞ্জন। তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গ সরকার আবার নতুন নির্দেশ দিয়েছে। এটা অসাংবিধানিক। উপযুক্ত সময়ে এই সিদ্ধান্তগুলিকে হাই কোর্টে চ্যালেঞ্জ করা হবে।' মাথায় রাখতে হবে, ১৯ মে একটি নির্দেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট। সেখানে বলা হয়েছে, এখন থেকে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশে বলা হয়, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত সমস্ত মাদ্রাসায় এই নিয়ম লাগু করা হচ্ছে। এর আগে যেই সমস্ত প্রথা ও নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সব বাতিল করেই এই সিদ্ধান্ত জারি করা হল। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে।

সর্বশেষ আপডেট: