Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 26/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: আরও বাড়বে গরমে অস্বস্তি! আপাতত রেহাই নেই দক্ষিণবঙ্গে

Loading... রাজ্য
Weather Update: আরও বাড়বে গরমে অস্বস্তি! আপাতত রেহাই নেই দক্ষিণবঙ্গে
#weather #weather update #rain news #rain update #kolkata rain #সংবাদ #আবহাওয়া খবর #বৃষ্টি খবর #কলকাতা আবহাওয়া

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গরম বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত কাল বৈশাখী হচ্ছে, কিন্তু সেভাবে গরম কমছে না। সোমবার রাজ্যের একাধিক জেলায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, এদিনও সেই একই ধাঁচে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে আশা দেখাচ্ছে IMD। তবে জেলায় জেলায় বৃষ্টি হলেও, কলকাতায় কি আদৌ বৃষ্টি হবে? জেনে নেওয়া যাক কী বলছে হাওয়া অফিস।

  দক্ষিণবঙ্গে মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া পৌঁছতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। তবে শুধুমাত্র ঝড়-বৃষ্টি না। গরমে চাঁদিফাটার জোগাড় হতে পারে অনেকেরই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ আপডেট: