বেশ কয়েকদিন বৃষ্টির পরে এবার বৃষ্টির বিরতি। গরম বাড়ছে। তবে বৃষ্টি বন্ধ হয় নি।আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বৃষ্টি চলবে রাজ্যে। কারণ নতুন করে তৈরী হচ্ছে নিম্নচাপ। ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে। নতুন সপ্তাহে কোথায় কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার কারণে গোটা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ সব জেলাই ভিজতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কিছুটা কম থাকতে পারে। গত কিছুদিনে গরমের দাপট কিছুটা কমলেও ভ্যাপসা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হত। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনায় সতর্কতা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে বৃষ্টি হচ্ছে। যদিও আজ সেই সম্ভাবনা কম। আগামীকাল থেকে বাড়বে বর্ষণ। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দাপটে বইতে পারে ঝোড়ো হাওয়া।
