জেলা ও শহর জুড়ে বেশ ঠান্ডা আবহাওয়া। দুই বঙ্গেই গত ২/৩ দিন ভালো বৃষ্টি হয়েছে। আজও পরিবেশ বেশ মনোরম।
আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। IMD জানিয়েছে, জানিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। IMD-র তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে।
.jpeg)
