Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Budget Highlights: পাঁচটি নতুন জেলা থেকে ২০% DA বৃদ্ধি! বাজেটে কী কী বড় ঘোষণা অর্থমন্ত্রীর?

Loading... রাজ্য
West Bengal Budget Highlights: পাঁচটি নতুন জেলা থেকে ২০% DA বৃদ্ধি! বাজেটে কী কী বড় ঘোষণা অর্থমন্ত্রীর?
#Budget Announcements #West Bengal Budget 2026 #Swapan Dasgupta #Budget News #Budget Update #Bengali News #বাজেট খবর #বাজেট ঘোষণা #বিজেপি #শুভেন্দু অধিকারী #বাজেট আপডেট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্যে ২৬ -এর বিধানসভা নির্বাচনের পর প্রথমবারের জন্য গঠিত হয়েছে বিজেপি সরকার। সেই কারণেই নতুন সরকার কে কেন্দ্র করে মানুষের প্রত্যাশার পরিমাণও বিপুল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই সোমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চাকরি ও ডিএ সম্পর্কে করা হয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা। করা হয়েছে নতুন পাঁচটি জেলা গঠনের প্রস্তাব। বাজেটের গুরুত্নপূর্ণ ঘোষণাগুলি দেখে নিন একনজরে- 

বেকার ভাতা: ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে চালু হবে ভরসা কর্মসূচি। স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা ও অন্যরা পাবেন মাসে ২০০০ টাকা। যে সমস্ত পরিবারের মাসিক আয় এক লক্ষের কম ও যারা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা গ্রহণ করেন না, তাঁরা এটির সুবিধা পাবেন। 

বিধায়ক তহবিল: বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হচ্ছে। 

ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়: ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা: বাজেটে অন্নপূর্ণা যোজনায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। 

মহিলাদের বিনামূল্যে বাসের পরিষেবা: মহিলাদের বিনামূল্যে সরকারি বাসের পরিষেবা দেওয়ার জন্য বরাদ্দ করা হচ্ছে ৫৫০ কোটি টাকা। 

বয়স্ক ও বিধবা ভাতা বৃদ্ধি: বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রযোজ্য মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 

সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি: সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬,০০০ টাকা করা হবে। পারিশ্রমিক ২০০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 

আশাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি: আশাকর্মীদের কাজ কে স্বীকৃতি দিচ্ছে সরকার। তাদের মাসিক সাম্মানিকে ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 

মিড-ডে মিল: প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের পিছনে খরচ হবে ১০ টাকা। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভার এলাকায় বিদ্যালয়গুলিতে পুষ্টিকর মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

উত্তরবঙ্গে স্টেডিয়াম: উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরির ঘোষণা। রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি হবে। 

নতুন বিমানবন্দর: কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করতে ১০০০ থেকে ১৫০০ একর জমি চিহ্নিত করবে সরকার। 

রাজ্যে নতুন পাঁচ জেলা: বাজেটে রাজ্যে নতুন মোট পাঁচটি জেলা গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই পাঁচটি প্রস্তাবিত জেলা হল কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগ ও সুন্দরবন। 

সিন্ডিকেট মুক্ত ব্যবসা: ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে আগামী দিনে আইন নিয়ে আসার প্রস্তাব। 

দুর্গাপুজো: দুর্গাপুজো কে ঘিরে পর্যটন ব্র্যান্ডিংয়ের অভিযান শুরু করার পরিকল্পনা। 

২০ শতাংশ DA বৃদ্ধি: বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ২০% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী ১ অক্টোবর থেকে নতুন ডিএ কার্যকর হবে। এতদিন সরকারি কর্মচারীরা ডিএ পেতেন ১৮% হারে। আগামীতে ডিএ মিলবে ৩৮%। 

এক লক্ষ শূন্য পদে নিয়োগ: রাজ্যজুড়ে এক লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

সর্বশেষ আপডেট: