Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Annapurna Bhandar: অন্নপুর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ!

Loading... রাজ্য
Annapurna Bhandar: অন্নপুর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ!
#Annapurna Bhandar #Suvendu Adhikari #Crowd #Chaos #অন্নপুর্ণা ভাণ্ডার #বিক্ষোভ #মহিলা

 

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা টাকা ইস্যুতে এবার রেল আবারোধ হলো বিরাটিতে। বিক্ষোভ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়। বিপাকে পড়েছে শুভেন্দু সরকার। কোথাও বিক্ষোভে ট্রেন অবরোধ করলেন মহিলারা। কোথাও পুরসভা ঘেরাও তো কোথাও রাস্তা অবরোধ। দিকে দিকে মহিলাদের বিক্ষোভের খবর আসছে। শুক্রবার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে জঙ্গিপুর পূরসভায় ব্যাপক বিক্ষোভ দেখালেন মহিলারা। তাঁদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পুরসভা ছেড়ে জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরের দিকে যেতে বাধ্য হন কয়েকজন কর্মীকে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, একাধিকবার আবেদন জমা দেওয়ার পরেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। সমস্যা জানাতে বারবার পুরসভায় এসেও কোনও সমাধান হয়নি। এদিন ক্ষোভে পুরকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রকল্পের জন্য আবেদন করার পরেও কেন টাকা দেওয়া হচ্ছে না, তার স্পষ্ট জবাব দিতে হবে পুরসভার কর্তৃপক্ষকে। পাশাপাশি, প্রকৃত উপভোক্তাদের দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার দাবিও জানান তাঁরা। 

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পৌরকর্মীরা বিক্ষোভের মুখে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পৌরসভা ছেড়ে মহকুমা শাসকের দফতরের দিকে রওনা দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিপুর পৌরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।অভিযোগ, এর আগেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার প্রতিবাদে পুরকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। নতুন মাসে প্রকল্পের টাকা দেওয়ার সময় ফের বিক্ষোভে সামিল হন বঞ্চিত মহিলারা। বারবার এই ধরনের বিক্ষোভ ও হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুরকর্মীরাও। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভের খবর সামনে এসেছে। কোথাও প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ, আবার কোথাও রাস্তা অবরোধের অভিযোগ উঠেছে। বিরাটি স্টেশনেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের ট্রেন অবরোধের দাবি উঠেছে। পাশাপাশি ডায়মন্ড হারবার রোডেও মহিলাদের বিক্ষোভ ও রাস্তা অবরোধের খবর পাওয়া গিয়েছে।

সর্বশেষ আপডেট: