Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Basirhat: সাত দফা দাবীতে অনড় মহিলারা! হাতে তীর ধনুক ও ত্রিশূল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ

Loading... রাজ্য
Basirhat: সাত দফা দাবীতে অনড় মহিলারা! হাতে তীর ধনুক ও ত্রিশূল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ
#Basirhat #West bengal #Basirhat Newws #DM office #বসিরহাট #আদিবাসী সম্প্রদায় #বিক্ষোভ #ত্রিশূল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মুল গেট বন্ধ করে হাতে ত্রিশূল ও তীর ধনুক নিয়ে সন্দেশখালীর আদিবাসী মহিলাদের বিক্ষোভ। তাদের দাবি, সরকার বদলালেও সরকারি দপ্তরের আধিকারিকরা বদলাইনি। তারা এখনো বিগত সরকারের মতো আচরণ করছেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল, বাড়ি লুটপাট সহ একাধিক অত্যাচার হচ্ছে তাদের উপর। সেই বিষয়ে বসিরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোন সূরাহ মিলেনি। তাই বাধ্য হয়ে তারা আজ সাত দফা দাবি নিয়ে মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবেন। সন্দেশখালি আদিবাসী নেতা সুকুমার সরদার বলেন, রাজ্য সরকার বদল হয়েছে কিন্তু এসডিও অফিসে এখনো যেসব আধিকারিকরা রয়েছেন তারা এখনো বদলায়নি। তাই অবিলম্বে তাদেরকে অন্যত্রে বদলি করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছি, বিগত কোনো সরকার আমাদের পাশে দাড়াইনি,আমরা পিছিয়ে পড়া আদিবাসী সমাজ, আমাদেরকে সেই ভাবে প্রাধান্য দেওয়া হয়নি। তাই অবিলম্বে আমাদের এই সাত দফা দাবী মেনে নেওয়া হোক, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।

সর্বশেষ আপডেট: