Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Report: তাপমাত্রায় বড়সড় পতন! শীতের দাপটে শহরবাসীর শরীরে কাঁপুনি

Loading... আবহাওয়া
Weather Report: তাপমাত্রায় বড়সড় পতন! শীতের দাপটে শহরবাসীর শরীরে কাঁপুনি
#West Bengal Weather #Weather News #Bengali News #Kolkata #Kolkata Weather #Weather Prediction #Weather Update #Winter #সংবাদ #আবহাওয়া #শীত #কলকাতা আবহাওয়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে শীতের কাঁপুনি। পাতলা কম্বল সরিয়ে মোট কম্বল নামাতে হচ্ছে মানুষকে। এক লাফে নেমেছে তাপমাত্রা, ফিরেছে শীতের চেনা হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি। রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কী ধরনের আবহাওয়া থাকতে চলেছে রাজ্যজুড়ে? জেনে নিন-  

{link}

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে না। সেই কারণেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে জমিয়ে শীত পড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলে ইঙ্গিত মিলছে। বর্তমানে কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা-সহ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে।

{link}

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) শীতের দাপট স্পষ্ট। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কয়েকটি এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সর্বশেষ আপডেট: