Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: শহরজুড়ে মধুর বসন্ত বাতাস! তবু, সকালে এখনও হালকা শীতের আমেজ

Loading... আবহাওয়া
Weather Update: শহরজুড়ে মধুর বসন্ত বাতাস! তবু, সকালে এখনও হালকা শীতের আমেজ
#Weather News #Bengali News #West Bengal Weather #Kolkata Weather #Spring Season #Weather Forecast #সংবাদ #আবহাওয়া #পরিবেশ #শীতকাল #বসন্তকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই শীতের একটু ওঠানামা চলেছে। বেশ মনোরম পরিবেশ। ঠান্ডা এখনও কিছুটা আছে। সঙ্গে মধুময় বাসন্তিক পরিবেশ। দক্ষিণবঙ্গে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে এসেও হালকা শীতের আমেজ রয়েছে সকালের দিকে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আগামী তিন দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না দক্ষিণবঙ্গে।

{link}

  হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২০ ফেব্রুয়ারি থেকে অনেকটাই বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামী সপ্তাহে ৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা।আপাতত সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে বিভিন্ন জেলাতে। তবে এই মেজাজ আর বেশিদিন না। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ২০ ফেব্রুয়ারীর পর থেকে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবারের পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে উঠতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে শীঘ্রই। অর্থাৎ যেটুকু শিরশিরানি রয়েছে তাও হাওয়া হবে শীঘ্রই। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। 

{link}

  অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে কিছুটা। শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়বে কিছুটা। কমবে শীতের আমেজ। তার আগে আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১১-১৫ ডিগ্রির ঘরে থাকবে বাকি জেলার তাপমাত্রা।

সর্বশেষ আপডেট: