Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: সকালের দিকে কুয়াশা! বেলা বাড়লেই শহরজুড়ে গ্রীষ্মের অনুভূতি

Loading... আবহাওয়া
Weather Update: সকালের দিকে কুয়াশা! বেলা বাড়লেই শহরজুড়ে গ্রীষ্মের অনুভূতি
#Bengali News #Weather News #Weather #Weather Update #Weather Live #Kolkata #West Bengal #শীতকাল #বসন্তকাল #আবহাওয়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কনকনে শীত পালিয়েছে বেশ কিছুদিন হলো। তবে একটা ঠান্ডার উপলব্ধি এখনও আছে। সকালের দিকে অনেকটা কুয়াশা। দৃশ্যমানতার অভাব। একটু বেলা হলেই সব পরিষ্কার।

{link}

আগামী ৭ দিন রাজ্যে উল্লেখযোগ্য কোনও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ও রাতের তাপমাত্রা মোটামুটি এখনের মতোই থাকবে। আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর অবশ্য হাওয়া বদল হবে। ধীরে ধীরে বিদায় নেবে শীত। একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার ওঠা-নামা চলেছে গত কয়েক দিনে। এরই মধ্যে ফের কলকাতার তাপমাত্রা খানিকটা কমেছে। তাহলে কি কনকনে শীত ফিরবে? আপাতত উত্তুরে হাওয়ার দাপট রাজ্যজুড়ে বজায় থাকলেও শীতের প্রত্যাবর্তন এ যাত্রায় হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসসের আশেপাশে থাকবে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের হালকা শিরশিরানিতে মনোরম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে বেশি কুয়াশা পড়বে।

{link}

  অন্যদিকে উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার বড়-সড় হেরফের হবে না চলতি সপ্তাহে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির হবে না কোথাও।

সর্বশেষ আপডেট: