শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীতের বিদায় বেলা আসন্ন। যদিও, এখনও পর্যন্ত শহর থেকে সম্পূর্ণভাবে বিদায় নেয়নি শীত। সারাদিন জুড়ে কখনও তাপমাত্রা একটু নামছে, আবার কখনও উঠছে। এভাবেই চলবে আরো কয়েকটা দিন। ইতিমধ্যে পলাশ, শিমুল সম্পূর্ণ রং ধরে যাবে। শীত বস্ত্র উঠে যাবে। তৈরী হবে একদম মনোরম পরিবেশ। তারপরেই শহরজুড়ে চলবে গরমের তীব্র দাবদাহ।
{link}
হাওয়া অফিস বলছে, তাপমাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডা ফেরার ইঙ্গিত নেই। আপাতত স্বাভাবিকের কাছাকাছিই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী সাত দিন রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রার মুড সুইং-র পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আবার ২ এবং ৫ ফেব্রুয়ারি আরও দুই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। তবে মৌসম ভবনের পূর্বাভাস, চলতি মাসেই উষ্ণতা বাড়বে। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকেই চড়বে পারদ। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে অধিক কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি। দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না। দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি হবে।
