Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update:অতিভারী নিম্নচাপের জেড়ে কার্যত জলমগ্ন শহরের একাংশ!

Loading... আবহাওয়া
Weather Update:অতিভারী নিম্নচাপের জেড়ে কার্যত জলমগ্ন শহরের একাংশ!
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্যে নিম্নচাপের প্রভাব অব্যাহত। গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে গঠিত হওয়া নিম্নচাপ অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে মঙ্গলবার থেকেই। যার জের লক্ষ্য করা যাবে বুধবারেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরমধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল, ১ সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি বেশি। অর্থাৎ গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকতে পারে।

  অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। পাশাপাশি, মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ ঝড় ও বজ্রপাত হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সর্বশেষ আপডেট: