Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Budget 2026: বাজেটের পর কোন কোন পণ্য সস্তা হচ্ছে, বাড়বে কী কী কেনার খরচ?

Loading... ব্যবসা ও বাণিজ্য
Budget 2026: বাজেটের পর কোন কোন পণ্য সস্তা হচ্ছে, বাড়বে কী কী কেনার খরচ?
#Budget News #Budget 2026 News #Budget Update #Nirmala Sitharaman #Finance #সংবাদ #অর্থনীতি #বাজেট #বাজেট বরাদ্দ #বাজেট খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাজেট বরাবরই মধ্যবিত্ত ও সাধারণ মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি করে। যদিও, অধিকাংশ সময়েই সেই প্রত্যাশা অধরা থেকে যায়। রবিবার, ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক বিষয়কে ঘিরে এই বাজেটেও বিপুল প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। তবে, সবচেয়ে বেশি যেই বিষয়ে সাধারণ মানুষের নজর থাকে, তা হল কোন কোন পণ্যের দাম কমছে ও বাড়ছে। কারণ, সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে একটি বড়সড় মাথাব্যথা হয়ে উঠেছে। বাজেটের ঘোষণা অনুসারে কোন কোন পণ্যের দাম কমছে, ব্যয়বহুল হতে চলেছে কোনগুলি? দেখে নিন- 


বাজেট কোন কোন পণ্যের দাম কমছে?

  1. সস্তা হচ্ছে ১৭ টি গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ। এর মধ্যে ডায়াবেটিস ও ক্যানসারের মত গুরুত্বপূর্ণ চিকিৎসার ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। 
  2. দাম কমতে চলেছে সোলার প্যানেলের। 
  3. একইসঙ্গে সস্তা হবে কম্প্রেসড ন্যাচরাল গ্যাস (CNG)। 
  4. একাধিক তামাকজাত পণ্যের দাম বাড়লেও কমছে বিড়ির দাম।
  5. সস্তা হবে চামড়ার ব্যাগ ও জুতো। 
  6. সাধারণ মানুষ আরও কম খরচে কিনতে পারবেন সি-ফুড
  7. দাম কমবে ইলেকট্রনিক গাড়ির ব্যাটারির
  8. সস্তা হচ্ছে বিমানের যন্ত্রাংশ ও খেলার সামগ্রি। 
  9. আরও কমতে চলেছে বিদেশ ভ্রমণের খরচ। 
  10. সস্তায় কিনতে পাওয়া যাবে মাইক্রোওয়েভ, স্মার্টফোন ও মোবাইল 

{link}

কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে? 

  1. অ্যালকোহলের মূল্যবৃদ্ধি হতে চলেছে। 
  2. দাম বাড়বে তামাকজাত পণ্যের 
  3. বাড়বে সিগারেটের দাম। 
  4. একইসঙ্গে নির্দিষ্ট কিছু খনিজের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধি লক্ষ্যণীয় হবে।

সর্বশেষ আপডেট: