মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Nepal Flash Flood:"রাখে হরি তো মারে কে",নেপালে সুড়ঙ্গ থেকে উদ্ধার জীবিত ২!

প্রকাশিত:

মূল বিষয়

 নেপালে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার দীর্ঘ ৯ দিন (২১৬ ঘণ্টা) পর এক রুদ্ধশ্বাস ও অলৌকিক উদ্ধার অভিযানের সাক্ষী হলো বিশ্ব। দেশটির মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ (Trishuli-3A) জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা একটি সুড়ঙ্গের ভেতর থেকে দুইজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।উদ্ধারে জোরকদমে চলছে।

নেপাল
নেপাল
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নেপালে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার দীর্ঘ ৯ দিন (২১৬ ঘণ্টা) পর এক রুদ্ধশ্বাস ও অলৌকিক উদ্ধার অভিযানের সাক্ষী হলো বিশ্ব। দেশটির মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ (Trishuli-3A) জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা একটি সুড়ঙ্গের ভেতর থেকে দুইজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গটির সুপারভাইজার কবীর মহার্জন। আজ সকালে সুড়ঙ্গের ভেতর থেকে হঠাৎ মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা। এরপরই নেপালি সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত সুড়ঙ্গে প্রবেশ করে কাদা-আবর্জনা সরিয়ে তাঁদের উদ্ধার করেন।বিশেষজ্ঞদের মতে, সুড়ঙ্গের ভেতরে সীমিত পরিমাণে অক্সিজেন ও জল সরবরাহ থাকায় তাঁরা এতদিন বেঁচে থাকতে পেরেছেন। এই অলৌকিক ঘটনা সুড়ঙ্গে আটকে থাকা অন্য নিখোঁজ শ্রমিকদেরও জীবিত খুঁজে পাওয়ার আশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সেখানে বাকিদের উদ্ধারে জোরকদমে সেনা অভিযান চালানো হচ্ছে।

প্রতিবেদক

Tathagata